শীতকালে হৃদরোগের ঝুঁকি বাড়ে, হার্ট ব্লক হওয়া থেকে বাঁচতে মানুন এই টিপসগুলি
শীতের আমেজ শুরু হয়ে গেছে। তাছাড়া এই সময়ে শরীর সুস্থ রাখা সকলেরই খুব দরকার। এসময় হার্ট অ্যাটাক ও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া ৫০ বছরের পর মানুষের হার্ট অ্যাটাকের মতন সমস্যা বাড়তে থাকে। শীতের মরসুমে দ্রুতই কিন্তু হৃদরোগে আক্রান্ত হন ব্যক্তি।
কারণ খাদ্যাভাসের অভাব, জাঙ্ক ফুড খাওয়া, শরীর চর্চা না করা, সঠিক সময়ে খাওয়া দাওয়া না করার কারণে এই রোগের ঝুঁকি ক্রমশই বাড়তে থাকে। যদি আপনি শীতকালে শরীর সুস্থ রাখতে চান ও হার্ট ব্লক হওয়া থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই এই টিপস গুলি মানুন।

ছবি সৌজন্য- pexels
হাঁটবেন- আপনি নিত্যদিন প্রচুর পরিমাণে হাঁটবেন। শীতকালে ওয়ার্কআউট না করলে আপনার ওজন বাড়বে। সেই সঙ্গে স্বাস্থ্যের ক্ষতি হবে। নিয়মিত হাঁটলে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোক, রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তাই ওজন নিয়ন্ত্রনে রাখতে আপনি কিন্তু শীতকালে রোজ হাঁটবেন। সকালে সময় না পেলেও রাতে খাওয়ার পর আধঘণ্টা হলেও হাঁটবেন। তবেই কিন্তু শরীর সুস্থ থাকবে।
ওজন নিয়ন্ত্রণে রাখবেন- ওজন ঠিক রাখার চেষ্টা করুন। যেহেতু এই সময়ে আপনার শারীরিকভাবে তেমন কাজ না করান, সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বাড়তে থাকবে। উচ্চ রক্তচাপের মতন গুরুতর রোগের ঝুঁকি বাড়বে। ওজনও হু হু করে বাড়ে। যদি আপনার ওজন বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনার আগেই হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে। তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখুন।
প্রতিক্রিয়াজাত খাবার খাবেন না- যদি আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে চান ও হার্ট ব্লক হওয়া থেকে বাঁচতে চান তাহলে কিন্তু বাইরের খাবার খাওয়া ছেড়ে দিন অর্থাৎ প্রক্রিয়াজাত কোনও খাবার খাবেন না। এটি হার্টের জন্য খুব খারাপ। যেমন- তেল মশলাযুক্ত খাবার খাবেন না। সসেস, মাখন এগুলি খাবেন না। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। যা হার্টের উপর খারাপ প্রভাব ফেলে।
কাজ করুন- নিজেকে খুব কাজে ব্যস্ত রাখবেন। ছুটি নেবেন, বাইরে বেরোবেন। হাঁটাহাঁটি করবেন। মনে কোনও খারাপ চিন্তা আনবেন না। কারণ এতে আপনার মানসিক চাপ বাড়বে। যা হার্টের উপর খারাপ প্রভাব ফেলবে। তাই মানসিক চাপ কমাবেন। কোলেস্টেলের মাত্রা নিয়ন্ত্রণ রাখুন। তবেই কিন্তু শীতকালে আপনি সুস্থ থাকতে পারবেন। যদি আপনার হার্টের সমস্যা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications