Health Tips: রাতে ঘুমানোর আগে কোন কোন খাবার খেলে ওজন বাড়ে, জানেন আপনি

Health Tips: শরীর সুস্থ থাকার মূল চাবিকাঠি হল সঠিক ঘুম, ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে মেজাজ কিন্তু খিটখিটে হয়ে যায়। সেই সঙ্গে কাজেও মন বসবে না। অনীহা আসবে, তাই যাতে রাতে সঠিকভাবে ঘুম হয় তার জন্য আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। তবে অজান্তেই কিন্তু আপনি রাতে ঘুমানোর আগে যদি এই খাবারগুলি খান তাহলে রাতে আপনার ভালো ঘুম হবে না, শুধু তাই নয়, ওজনও কিন্তু হুহু করে বাড়বে।

এমন অনেকেই রয়েছেন যারা অনেকক্ষণ ধরে রাতে পড়াশোনা করেন আবার অনেকে অফিসের কাজ করেন, তাহলে তাদের কিন্তু খিদে পায়। আবার অনেকে আছেন যারা অনেক তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেন। তাতে রাতে শুতে যাওয়ার আগে তাদের মাঝেমধ্যে খিদে পায়। খিদে পেলে তারা টুকটাক জিনিস খেতেই থাকেন। এতে শরীরের ক্ষতি হয়, আপনার ওজন কিন্তু তাড়াতাড়ি বাড়বে না।

Health Tips

  • কোন কোন সমস্যা হয়

কোন কোন খাবার রাতে ঘুমানোর আগে একদমই খাবেন না। যেগুলি খেলে আপনার ক্ষতি হতে পারে। এমনকি আপনার হজমের সমস্যা হবে। বুকে ব্যথা হতে পারে। পেটে সমস্যা হতে পারে। এমনকি বমি হতে পারে, তাই আগেই সাবধান হোন।

  • ফ্রেঞ্চ ফ্রাই

ভুলেও কখনোই রাতে ঘুমানোর আগে ফ্রেঞ্চ ফ্রাই খাবেন না। এগুলিতে প্রচুর ফ্যাট থাকে। আপনার পরিপাকতন্ত্রের উপর বিশেষ ক্ষতি হয় ও এটি আমরা হজমেরও নানান সমস্যা হয়। এটি তেলে ভাজা তাই সেক্ষেত্রে আপনার ওজনও বাড়বে।

  • চিজ বার্গার

রাতে ঘুমাবার আগে ভুলেও কখনোও চিজ বার্গার খাবেন না, যেহেতু চিজ থাকে সেহেতু এটি খেলে এমনিতেই মোটা হন সকলে। রাতে ঘুমাবার আগে হজম করতে পারবেন না এগুলি।

  • টক ফল

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তবে রাতে ঘুমাবার আগে কোনও ফলই খাওয়া ভালো নয়। তবে টক জাতীয় ফল একদমই ছোঁবেন না। এতে হজমের সমস্যা হবে, ওজন বাড়তে থাকবে।

  • এনার্জি ড্রিংকস

রাতে ঘুমাবার আগে কখনোও এনার্জি ড্রিংকস খাবেন না, এতে প্রচুর পরিমাণে চিনি থাকে। এটি খেলে আপনার ডায়াবেটিসের মাত্রা হু হু করে থাকবে। এমনকি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে না। চিনি থাকার কারণে আপনার ওজনও বাড়বে, এমনকি হার্ট অ্যাটাকের কিন্তু ঝুঁকি বাড়তে থাকবে।

  • মদ

রাতে ঘুমাবার আগে কখনোই মদ খাবেন না, মদ খেলে আমরা ঘুমের ব্যাঘাত ঘটবে, লিভারের সমস্যা হতে পারে। এমনকি কিডনির সমস্যা হতে পারে।

  • কফি

কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তাই কফি খেলে আপনার রাতে কিন্তু ঘুম ভালো হবে না। সেই সঙ্গে উচ্চ রক্তচাপের শিকার হতে পারেন আপনি। তাই আগেই সাবধান হোন। যেহেতু কফি চিনি দিয়ে খাওয়া হয় সেহেতু ওজন কিন্তু বাড়তে থাকে। চিনি ছাড়া কফি খেতে পারেন, তাও কিন্তু রাতে ঘুমানোর আগে একদমই নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+