Health Tips: আপনার এই অভ্যাসগুলি অজান্তেই মস্তিষ্কের ক্ষতি করছে, জানেন কী
শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল মস্তিষ্ক। প্রত্যেকটি মানুষের এটি ঠিক রাখা দরকার। যে কারণে আমাদের নিয়মিত ব্যায়াম করা, অনেকক্ষণ বসে কাজ না করা, চর্বিযুক্ত বা চিনিযুক্ত খাওয়া কম করা, মানসিক চাপ কম করা- এগুলি করা কিন্তু খুব দরকার। তবেই কিন্তু আপনার মস্তিষ্ক ভালো থাকবে, না হলে কিন্তু সেখানে নানা রকম সমস্যা দেখা দেবে, সেগুলো হয়তো আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি, সেই অভ্যাস পরিবর্তন করা খুব দরকার।
এই অভ্যাসগুলো বা খাবারগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক খুব ভালো থাকবে, তাহলে দেখুন যদি আপনি আপনার মস্তিষ্ক ভালো রাখতে চান, তাহলে কোন কোন অভ্যাস আজ থেকেই ত্যাগ করবেন।

- নুন ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন
মস্তিষ্ক ভালো রাখতে গেলে প্রথমেই আপনাকে ডায়েট মেনে চলতে হবে অর্থাৎ পুষ্টিকর খাবার খেতে হবে এবং ডায়েটে চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। নুন ও চিনি জাতীয় খাবার কম খাবেন। তাহলে আপনার মস্তিষ্কে খারাপ প্রভাব কম পড়বে। ভিটামিন, খনিজ, প্রোটিন সমৃদ্ধ খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন।
- কমান মানসিক চাপ
আমরা অনেক সময় বাড়ির কাজ হোক কিংবা অফিসের কাজের জন্য মানসিক চাপ নিয়ে থাকি। এটি কিন্তু আমাদের শরীরের জন্য প্রচন্ড খারাপ। তবে শুধু শরীরের জন্য নয়, মানসিক চাপ নেওয়া আপনার মস্তিষ্কের নানা রকম সমস্যা দেখা দেবে। মাথা প্রচন্ড ব্যথা হবে। এমনকি ব্রেন টিউমার হবার পর্যন্ত সমস্যা থাকে। তাই মানসিক চাপ সবার প্রথম কমানোর চেষ্টা করুন।
- রাতে সময় মতো ঘুমান
অনেকেই মানসিক চাপের কারণে বা মোবাইল রাতে দেখার কারণে সঠিক টাইমে রাতে ঘুমান নয়, এটি কিন্তু আপনার যেমন মেজাজে সমস্যা সৃষ্টি করে। তেমনই নিউরোটিজেনেটিভ রোগের সৃষ্টি করে। সেই সঙ্গেই আপনার মস্তিষ্কের নানান সমস্যার সৃষ্টি করে মস্তিষ্কের।

- মদ, সিগারেট খাবেন না
বর্তমান সময়ের তরুণরাও কিন্তু প্রচুর পরিমাণে মদ, সিগারেট খেয়ে থাকেন। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ। সিগারেট খেলে মস্তিষ্কের কোষগুলির ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেগুলি আসতে আসতে শুকিয়ে যেতে থাকে। যে কারণে আপনাদের ডিমেনশিয়া রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আজ থেকেই মদ এবং ড্রাগ নেওয়া ছেড়ে দিন।
- তামাকজাত দ্রব্য খাওয়া ছেড়ে দিন
প্রচুর পরিমাণে সিগারেট খান আবার তামাক জাতীয় দ্রব্য খান, এটি কিন্তু মস্তিষ্কের জন্য খুব খারাপ। এতে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়বে। শুধু তাই নয়, হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা বাড়ে। নিকোটিন যুক্ত খাবার মস্তিস্কের ক্ষতি করে।
- জিনগত কারণে মস্তিষ্কের সমস্যা হয়
জিনগত কারণে অনেকেরই কিন্তু মস্তিষ্কে সমস্যা থাকে, তাদের অ্যালঝাইমার রোগ বা ডিমেনশিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিলে এই রোগ থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায়।












Click it and Unblock the Notifications