Health Tips: শীতে শরীরে কেন হয় জলের ঘাটতি, কীভাবে তা পূর্ণ করবেন?
প্রত্যেকেরই শরীরে জলের কিন্তু ভীষণ দরকার। যদি শরীরে জলের পরিমাণ কম হয়ে যায় তাহলে শরীর কিন্তু ক্রমশ ডিহাইড্রেট হয়ে যায়। আর ডিহাইড্রেট হলে শরীরের নানান সমস্যা দেখা দেয়।
শীতকালে ঠান্ডার কারণে আমরা অনেকেই কিন্তু সাত থেকে আট গ্লাস জল খেতেই পারি না। শরীরে জলের ঘাটতি হলে শরীর ক্রমশ খারাপ হতে থাকে। এমনকি অনেক সময় হাত পা ফুলে যায়। শীতকালে শরীর যাতে ডিহাইড্রেট না হয় তার জন্য আপনাকে এই গুলি মেনে চলতে হবে। দেখুন কী কী মানবেন।

- জলের ঘাটতি হলে এই সমস্যার সৃষ্টি হয়
শীতকালে সকলের তৃষ্ণা একটু কম লাগে, যে কারণে আমরা সকলেই যতটা পরিমাণ জল খাওয়া দরকার ততটা খাই না। তার কারণে আমাদের শরীর ক্রমশ জলশূন্য হয়ে যায়। যে কারণে মানসিক চাপ বাড়ে। শরীর খিটখিটে হয়ে যায়, শরীর অস্থির লাগে, মাথাঘোরে, এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দেয়। তাই শরীর কখনোই ডিহাইড্রেট হতে দেবেন না।
- লেবু দিয়ে জল খেতে পারেন
শীতকালে প্রত্যেকদিন খাওয়ারের সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার শরীরের জলের ঘাটতি পূরণ হবে । যদি আপনার শুধু জল খেতে ভালো না লাগে তাহলে আপনি লেবু দিয়েও খেতে পারেন, সেই সঙ্গে একটু চিনিও মিশিয়ে খেতে পারেন। এটি খেলে আপনার খাবারও কিন্তু খুব ভালো হজম হবে। সেই সঙ্গে শরীর কিন্তু ডিহাইড্রেটও হবে না।
- স্ট্যু
শীতকালে সব সময় আমাদের জল খেতে ভালো লাগে না। তাই এসময় আপনি চিকেন স্ট্যু বা সবজির স্ট্যু করে খেতে পারেন। এতে টম্যাটো দিতে পারেন। এতে কিন্তু আপনার শীতকালীন সবজিও খাওয়া হবে। যাতে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে জলেরও ঘাটতি কিন্তু পূরণ হবে।
- দুধ, ডাবের জল
শীতকালে দুধ, ডাবের জল ইত্যাদি রোজ খাওয়ার চেষ্টা করুন। এসময় ব্যায়াম করবেন। ব্যায়াম করার পর আপনি ডাবের জল আর ও জল প্রচুর পরিমাণে খেতে পারেন। এটি খেলে আপনার শরীরে আপনার সুস্থ থাকবে।
- রুটিন করুন
জলের ঘাটতি যাতে না হয় সেদিকে প্রত্যেকের শীতকালে বিশেষ নজর দেওয়া উচিত। তাই জল খাওয়ার জন্য নিত্যদিন একটি রুটিন তৈরি করুন। সকালবেলা ঘুম থেকে উঠে জল খাবেন। দুপুরে খাবেন, বিকেল, রাতে খাবেন। সেই সঙ্গে মাঝে মধ্যে আপনি এক দেড় ঘন্টা অন্তর অন্তর জলখাবার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার শরীরের জলের ঘাটতি অনেকটাই মিটবে।
- ভেষজ চা খান
খাদ্য তালিকায় আপনি ক্যাফেইন মানে প্রচুর চা বা কফি রাখবেন না। আর যদি চা কফি খেতেই হয় তাহলে ভেষজ চা খান বা গ্রিন টি খাবার চেষ্টা করুন। এটি খেলে আপনার শরীরে কিন্তু জলের ঘাটতি অনেকটাই কমবে। এতে কিন্তু ত্বকও উজ্জ্বল হবে।












Click it and Unblock the Notifications