Health Tips: শরীর সুস্থ রাখতে নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুন এই টিপসগুলি

২০২৩ সাল কাটিয়ে আমরা ২০২৪- এ সালে পা রেখেছি, আর এই নতুন বছরে শুরু থেকেই আমাদের শরীরের দিকে সকলকে বিশেষ যত্ন নিতে হবে। শরীর যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে তার জন্য আমাদের নিত্যদিন আমাদের একটা সঠিক ডায়েট মেনে চলতে হবে। সেই সঙ্গে ব্যায়াম করতে হবে।

সকালে শুরু থেকে রাত পর্যন্ত যদি এমন ভাবে চলা যায় তাহলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে, সেই সঙ্গে এনার্জি পাবেন। যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠা দেখে রাতে ঘুমোনো যাওয়া পর্যন্ত এই টিপসগুলি আপনি মানতে পারেন, দেখুন কী কী করবেন।

Health Tips


  • উষ্ণ গরম জল খান

বিশেষজ্ঞরা বলছেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খালি পেটে উষ্ণ গরম জল খান। এটি সকালবেলা খেলে আপনার শরীরে কিন্তু জলশূন্য কখনোই থাকবে না। এরপর ৩০ মিনিট হলেও ব্যায়াম করুন। ব্যায়াম করতে না পারলে হাঁটুন, এটি আপনার শারীরিক ও মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন।

  • পুষ্টি সম্মত খাবার ব্রেকফাস্টে রাখুন

শরীর সুস্থ রাখতে আপনি রোজ পুষ্টি সম্মত খাবার ব্রেকফাস্টে রাখুন, সকালবেলা ফল, দুধ, ডিম, বাদাম, বীজ ,সবজি সেদ্ধ ইত্যাদি খেতে পারেন। এগুলি খেলে আপনার শরীরে প্রোটিন, ভিটামিনের ঘাটতি পূরণ হবে ও আপনি এনার্জিও পাবেন। কারণ, রাত্রিবেলা ৯ থেকে ১০ ঘন্টা আপনার পেট খালি থাকার পর আপনাকে পুষ্টি সম্মত খাবার খেতে হবে। না হলে, পেটের নানান সমস্যা হতে পারে। শুধু তাই নয়, আপনার শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা থাকবে।

  • দুপুরে ভারি খাবার খাবেন

সকলে যতটা ভারি খাবেন, দুপুরে কিন্তু হালকা খাওয়ার চেষ্টা করবেন। যেমন শাক-সবজি, দই ইত্যাদি খান। এগুলি খেয়ে দশ মিনিট হাঁটবেন। তাহলে আপনার খাবার ভালো হজম হবে, শরীর সুস্থ থাকবে।

  • বসে কাজ করবেন না

অফিসে আপনাকে কাজের জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়, তাহলে উঠে মাঝে মধ্যে হাঁটবেন, কারণ অনেকক্ষণ চেয়ারে বসে থাকলে কিন্তু পিঠ থেকে কোমরে ব্যথা হতে পারে। এমনকি রক্তচাপ ক্রমশ সব বাড়তে পারে। ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনাও কিন্তু বাড়বে। আধঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প করে জল খাবেন না। হলে শরীর কিন্তু হাইড্রেট হয়ে যেতে পারে। নিয়ম করে তিন থেকে চার লিটার জল খান। এতে শরীর কখনোই হাইড্রেট হবে না। এমনকি শীতকালেও আপনার ত্বক শুকিয়ে যাবে না।

  • এই সময়ে রাতে খেয়ে নিন

শরীর সুস্থ রাখতে রোজ রাতে তাড়াতাড়ি খাওয়া অভ্যাস করুন। যদি পারেন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নিন। তবে খুব বেশি খাবার খাবেন না। পুষ্টি সম্মত খাবার খাবেন। অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন শাকসবজি, রাতে কিন্তু কখনোই ফল খাবেন না, রাতে খাবার পর অন্তত ১৫ থেকে ২০ মিনিট হাঁটুন। দশটার মধ্যে রাতে ঘুমিয়ে পরুন।

  • রাতে ঘুমানোর আগে এটি খান

আগে রোজ রাতে উষ্ণ গরম দুধের সঙ্গে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে খান। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, আপনি কাজে আরও এনার্জি পাবেন, শরীর সুস্থ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+