Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Health Tips: ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে হাড় মজবুত রাখতে শীতকালে রোজ সকালে হাঁটুন

শীতকাল পরে গেছে, আর এই শীতের সময় আমরা সকলেই প্রায় লেপ, কম্বল, মুড়ি দিয়ে শুয়ে থাকতে ভালোবাসি। যারা ডায়েট করেন, সেখানেও কিন্তু খানিকটা ঘাটতি হয়। তাছাড়া সকালে জিম যাওয়া অনেক সময় হয় না। রোজ হাঁটতে যাওয়াও হয় না। যে কারণে ক্রমশই শরীরে মেদ বাড়তে থাকে।

যাদের ডায়াবেটিস রয়েছে, থাইরয়েড রয়েছে বা হার্টের যেকোনোও সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই বারো মাস হাঁটতে যাবেন। শীতকালে রোজ সকালবেলা নিয়ম করে হাঁটতে যান। তাহলে আপনার শরীরে কখনোই মেদ হবে, শীতকালে রোজ সকালবেলা হাঁটার উপকারিতা সম্পর্কে, দেখুন।

Health Tips: benefits of Winter Walking

  • মেজাজ ভালো থাকবে

শীতকালে যদি আপনি প্রতিদিন সকালবেলা হাঁটেন তাহলে আপনার শরীর ভালো থাকবে। শুধু তাই নয়, শরীর থেকে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হবে। যার কারণে আপনার মেজাজ ভালো থাকবে। আপনার কাজ করার এনার্জি পাবেন।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

শীতকালে আমাদের এমনিতেই রোগ প্রতিরোধের ক্ষমতা একটু কমে যায়, আর যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা যদি না কমতে দিতে চান তাহলে রোজ সকালবেলা শীতকালের নিয়ম করে হাঁটুন। এতে আপনার আপনি বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারবেন, সেই কারণে শরীরও কিন্তু সতেজ থাকবে।

  • ক্যালোরি কমবে

শীতকালে নিত্যদিন সকালবেলা হাঁটলে শরীরের ক্যালোরি কিন্তু কমতে থাকে। যার ফলে মেটাবলিজম বাড়তে থাকে। এতে আপনার শরীরের ওজনও নিয়ন্ত্রণে থাকবে। হাত, পায়ের ব্যথা থাকলে সেটিও কিন্তু দ্রুত কমবে।

  • শ্বাসযন্ত্র ভালো থাকবে

ঠাণ্ডা আবহাওয়া কিন্তু ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে। শ্বাসযন্ত্র কিন্তু ভালো রাখে। তাই দ্রুত আপনি যখন রোজ সকালবেলা হাঁটবেন, তখন ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নেবেন। দেখবেন, এতে আপনার শরীর খুব ভালো থাকবে।

  • হাড় মজবুত থাকবে

হাড় মজবুত রাখতে নিত্যদিন সকালবেলা শীতকালে হাঁটুন। তাহলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে। শুধু তাই নয়, এতে আপনার হাড় মজবুত থাকবে। হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি অনেকটা কম থাকবে।

  • জয়েন্টে ব্যথা কমবে

শীতকালে যদি আপনি প্রত দ্রুত হাঁটেন বা ব্যায়াম করেন তাহলে আপনার জয়েন্টে যদি কোনও ব্যথা থাকে বা বাতের কোনও সমস্যা থাকে তা থেকে মুক্তি পাবেন।

  • মস্তিষ্ক ভালো থাকবে

যদি কোনও ব্যক্তি এই মৌসুমে রোজ নিয়মিত হাঁটেন, তাঁর মস্তিষ্ক ভালো থাকবে। অক্সিজেন সরবরাহ ভালো হবে। মনে রাখার ক্ষমতা ক্রমশ বাড়তে থাকবে।

  • রাতে ঘুম ভালো হবে

শীতকালে রোজ সকালবেলা আপনি যদি হাঁটেন, তাহলে আপনার রাতে ঘুম খুব ভালো হবে। সেই সঙ্গে আপনি সারাদিন কাজের এনার্জি পাবেন। তাই এই শীতে একদিনও হাঁটতে ভুলবেন না আপনিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+