Health Tips: জানেন কি শীতে চুপিসারে বাড়ে রক্তে শর্করার মাত্রা, কীভাবে সুগার রাখবেন নিয়ন্ত্রণে
বর্তমান সময়ে দেশে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। আর ইতিমধ্যে ঠাণ্ডা পরতেও শুরু করে দিয়েছে। এই সময়ে সুগার রোগীদের অত্যন্ত সাবধানে থাকতে হবে, না হলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে।
কী কারনে শীতকালে সকলের রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে, তা হয়তো অনেকেই জানেন না, জানুন আসল কারণগুলি।

- ব্যয়াম করুন রোজ
এই শীতকালে আমরা সকলে কম্বল জড়িয়ে ঘুমাতে ভালোবাসি, আর এই কারণে রোজ ব্যায়াম করেন, জিমে যাওয়া হয়ে ওঠে না। যে কারণে শারীরিক ক্রিয়াকলাপ ঠিকঠাক হয় না অনেকেরই। তারপর এই মরসুমে বেশিরভাগ সময়ে ঘরে কাটান অনেকেই। তাই এ সময় তাই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে থাকে।
- এড়িয়ে চলুন এই খাবারগুলি
শীতকালে সকলেই ঘরে থাকতে বেশি পছন্দ করেন , আর এই সময় তারা ঘরে নানা রকম রান্না করা খাবারও খান । আর এই কারণে অনেক সময় তেল, চর্বি যুক্ত খাবার সকলেরই প্রায় খেয়ে থাকেন। যে কারণে রক্তের শর্করার মাত্রা সবথেকে বেশি বাড়ে। সঙ্গে যদি স্ন্যাকস ও চিনিযুক্ত খাবার কেউ খায় তাহলে আর রক্ষে নেই। তাই এই শীতকালে আগে থেকেই সাবধানে থাকতে হবে ।
- সূর্যালোকের অভাব
শীতকালে খুব কম দিনে কড়া রোদ ওঠে, আর এসময় সূর্যের আলো সকলের গায়ে ঠিকঠাক লাগে না। আবার সকালে অফিসে চলে যাবার পর সূর্যের আলো গায়ে লাগে না অনেকেরই, তাই ভিটামিন ডির অভাব হয় আর এই ভিটামিন ডির অভাবের কারণে রক্তের শর্করা মাত্রা খুব বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তির শরীরে ভিটামিন ডির পরিমাণ কম, তারই কিন্তু তিনি কিন্তু ডায়াবেটিস রোগে বেশি আক্রান্ত হন।
- কম পরিমাণে জল খাওয়া
এই শীতের মৌসুমী সকলেই খুব কম জল খান, এসময় তৃষ্ণা একটু কমই পায়। আর এই সময়ে কম জল খাওয়ার কারণে শরীর ডিহাইড্রেট হতে থাকে। আর এই কারণেই রক্তে শর্করার মাত্রা বাড়বে। তাই এই মরসুমে প্রচুর পরিমাণে জল খাবেন।
- মানসিক চাপ বাড়ে
এই শীতকালে ঠাণ্ডা সকালেরই প্রায় কম বেশি লাগে, শীতকালে ঠাণ্ডা লেগে বা মৌসুমী রোগেও আক্রান্ত হয় অনেকেই। আর ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা কিন্তু এসময় সব থেকে বেশি অসুস্থ হন। এদের শরীর থেকে স্ট্রেস হরমোন নির্গত হয় আর যে কারণে এদের মানসিক চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে।
- খাদ্যাবাস, ঘুমের অভাব
এই শীতকালে বিষন্নতা, সূর্যালোকের অভাবে অনেক সময় রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। এসময় খাদ্যাভাস, ঘুমের অভাবের কারণেও কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। আবার প্রচুর পরিমাণে শরীর ক্লান্ত লাগে। সঠিকভাবে খাওয়া-দাওয়া না করাও কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব খারাপ। যে কারণে তাদের শরীর ক্রমশ খারাপ হতে থাকে। শীতকালে ডায়াবেটিস রোগীদের খুব সাবধানে থাকা দরকার।












Click it and Unblock the Notifications