Gastric Problems In Monsoon: বর্ষাকালে গ্যাস্টিকের সমস্যা থেকে মুক্তি পেতে মানুন এই টিপসগুলি
বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই প্রায় কমে যায়। তবে এই সময়ে রোগের প্রকোপ খুব বেশি হয়। এসময় শরীর সুস্থ রাখা প্রত্যেক ব্যক্তির খুব দরকার। বেশিরভাগ লোকেরই গ্যাস্টিকের সমস্যা দেখা দেয়।
তাছাড়া খাবারও ভালোভাবে হজম হয় না। এই সময় শরীর সুস্থ রাখা খুব দরকার। যদি আপনি বর্ষাকালে শরীর সুস্থ রাখতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

টাটকা খাবার খাবেন
বর্ষাকালে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এসময় কখনোও বাসি খাবার খাবেন না, আবার বেশিদিন কোনঅ খাবার ফ্রিজে রেখেও খাবেন না। এসময় তাজা, টাটকা খাবার চেষ্টা করুন। তবে এই গ্যাস-অম্বলের সমস্যা থাকে মুক্তি পাবেন।
বাইরের খাবার খাবেন না
বর্ষাকালে বাইরের বা রাস্তার খাবার না খাবারই চেষ্টা করবেন। এসময় একটু সতর্ক থাকুন কারণ রাস্তার খাবারে ব্যাকটেরিয়া জন্মাবার প্রবণতা প্রচুর থাকে, বাড়িতে রান্না করা খাবার খাবেন এবং খাবার সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন।
জল খাবেন প্রচুর
বর্ষাকালে শরীর ক্রমশ ডিহাইড্রয়েট হতে থাকে, তাই এসময় শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে জল খাবেন। তবে জল ফুটিয়ে খাবেন বা ফিল্টার করে জল খাওয়ার চেষ্টা করবেন। যাতে জলে কোনরকমও ব্যাকটেরিয়া না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।
লেবু খাওয়া ভালো
বর্ষাকালে লেবু খাওয়া খুব ভালো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আপনি যেকোনও লেবু খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আরও বাড়বে, তাই আপনি নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এক কোয়া করে লেবু।

বারবার সাবান দিয়ে হাত দিবেন
বর্ষাকালে বারবার সাবান দিয়ে হাত ধোবেন। যাতে হাতে কোনও রকম জীবাণু না থাকে। খাবার সময় সাবান দিয়ে হাত দিয়ে তবেই খাওয়ার চেষ্টা করবেন। তবে বড় কোনও রোগের হাত থেকে বাঁচবেন।
পুষ্টি সমৃদ্ধ খাবার খান
বর্ষাকালে যদি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে পুষ্টি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন, ক্যালসিয়াম আয়রনের সমৃদ্ধ খাবার খাবেন খাবেন। আবার যে খামারে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে সেগুলি খাওয়ার চেষ্টা করবেন।












Click it and Unblock the Notifications