Foods For Kidney Health: কিডনি ভালো রাখতে রোজ খাদ্যতালিকায় রাখুন এগুলি
কিডনি আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে রক্ত বিশুদ্ধ রাখতে কিডনি কাজ করে থাকে। তবে এই কিডনিতে যদি ঠিক না রাখা হয় তাহলে মানুষের নানান সমস্যা দেখা দেয়।
কিডনি ভালো না থাকলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি আপনি কিডনি ভালো রাখতে চান তাহলেএই খাবারগুলি খেতে পারেন। কোন কোন খাবার রাখবেন খাদ্য তালিকায়, দেখুন।

বেরি জাতীয় ফল
বেরি জাতীয় যেকোনোও ফল কিডনি সুস্থ রাখতে আপনি খেতে পারেন। যেমন- ব্লুবেরি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্থোসায়ানিন। যেটি আপনার হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য কোনও গুরুতর রোগ থেকে মুক্তি দেবে। তাছাড়াও ব্লুবেরিতে থাকে সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম তাই কিডনি ভালো রাখতে এই ফলের জুড়ি মেলা ভার।
লাল আঙ্গুর
আঙ্গুর খাবার স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা সকলেই জানি ।তবে লাল আঙ্গুর ফ্ল্যাভোনয়েড থাকে, এটি খেলে কিডনি কিন্তু খুব ভালো থাকে। এতে হৃদরোগ, ডায়াবেটিস ও স্বাস্থ্যজনিত যেকোনোও সমস্যা কমাতে সক্ষম। লাল আঙ্গুর খেলে কিডনির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কিডনি ভালো থাকবে, সেই সঙ্গে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। তাই নিত্যদিন আপনি লাল আঙ্গুর খেতে পারেন।
জলপাই তেল
জলপাই তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, কারণ এতে ফসফরাস ও প্রোটিন থাকে, আপনার কিডনিকে যদি আপনি ভালো রাখতে চান, সেই সঙ্গে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে রোজ জলপাইয়ের তেল খান।

বাঁধাকপি
বাঁধাকপি হলো শীতকালীন সবজি, তবে বাঁধাকপি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই বাঁধাকপি খেলে কিডনি যেমন আপনার ভালো থাকবে, তেমন লিভার ও ভালো থাকবে। যারা প্রচন্ড পরিমাণে স্থূল অর্থাৎ ওজন প্রচুর বেশি তাঁরা কিন্তু খাদ্য তালিকায় বাঁধাকপি রাখতে পারেন।
ডালিম বা বেদানা ফল
এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যদি আপনি নিত্যদিন বেদানা খান তাহলে আপনার কিডনি সুস্থ থাকবে। সেই সঙ্গে শরীরের জলের ঘাটতি পূরণ হবে এবং রক্তও বিশুদ্ধ হবে, তাই আপনি রোজ ডালিম খেতে পারেন।
সাইট্রাস ফল
সাইট্রাস ফল জাতীয় যেকোনোও ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটি যেমন কিডনিকে ভালো রাখবে, তেমনি গুরুতর রোগের হাত থেকেও আপনাকে মুক্তি দেবে। তাছাড়া এই ফল আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াবে, তাই আপনি রোজ লেবু, কমলালেবু, পাতিলেবু এই ফলগুলি খেতে পারেন।












Click it and Unblock the Notifications