গরমে বাড়ে হাঁপানি, শ্বাসকষ্ট ও অ্যালার্জির সমস্যা, মুক্তি পেতে কী করবেন, জানুন
গরমকালে শরীর সকলেরই কিন্তু কমবেশি খারাপ হয়। গরমের তাপ অনেকেই সহ্য করতে পারেন না বলে নানান সমস্যার শিকার হন। এই সময় ধুলোবালির প্রকোপ একটু বেশিই বাড়ে। তাই নানান সমস্যায় ভুগতে হয় সকলকে।
ধুলোবালি থেকে হাঁপানির সমস্যায় ভোগেন অনেকে। অনেক সময় শ্বাসকষ্টের সমস্যাও বাড়ে। আবার অনেকের অ্যালার্জির মতন সমস্যা দেখা দেয়। কীভাবে বুঝবেন আপনি হাঁপানি সমস্যায় ভুগছেন।

- লক্ষণ
যদি আপনার ঘন ঘন কাশি হয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সর্দি আপনি অ্যালার্জির মতোন সমস্যায় ভোগেন বা আবার হালকা বুকে ব্যথা হয় তাহলে বুঝবেন এগুলি হাঁপানির লক্ষণ। দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি।
- বেশি ধুলোবালিতে যাবেন না
গ্রীষ্মকালে অ্যাজমার সমস্যায় অনেকেই একটু বেশি ভোগেন। এসময় যেহেতু গরম বাতাস নাকে যায়। সে কারণে ফুসফুসে কষ্ট হয়। এসময় অক্সিজেন আপনার শরীরে কম হয়ে যায়। তার জন্য শরীরে কষ্ট হয় ও অ্যাজমার সমস্যা দেখা দেয়। তাই এসময় বেশি ধুলোবালিতে যাবেন না।
- রোদ্দুরে বেরোবেন না
যদি আপনি হাঁপানির সমস্যায় আক্রান্ত থাকেন বা শ্বাসকষ্ট ও অ্যালার্জির সমস্যায় থাকেন তাহলে গরমকালে শরীরের বিশেষ যত্ন নেবেন। যেমন- বাইরে বেরোনো থেকে একটু দূরে থাকবেন। যদি কখনোও ঘরের বাইরে রোদ্দুরে বেরোন তাহলে মুখ ঢেকে বেরোবার চেষ্টা করবেন। ধুলোবালি যেন আপনার নাকে না ঢোকে সেদিকে দেখবেন। এতে আপনার কাশি, শ্বাসকষ্টের মতন সমস্যা হতে পারে।
- মুখের কাছে জামা কাপড় ঝাড়বেন না
যদি আপনার হাঁপানি সমস্যা থাকে, তাহলে যখন আপনি রোদ্দুরে জামা কাপড় শুকাবেন। তারপর মুখের কাছে এসে সেই জামা কাপড় ঝাড়বেন না। তাহলে কিন্তু সেই ধুলো আপনার নাকে গিয়ে হাঁপানির মতোন সমস্যা আরোও বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।
- ইনহেলার ব্যবহার করবেন
যদি আপনি শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন তাহলে কিন্তু ইনহেলার বাধ্যতামূলক। যখন আপনি বাড়ির বাইরে বেরোবেন অবশ্যই ইনহেলার নিয়ে যাবেন। তবে কখনোই সূর্যের আলোতে সরাসরি ইনহেলার রাখবেন না।
- নোংরার জন্য হয়
গরমকালে অ্যালার্জির কারণ- গরমকালে যেহেতু হাঁপানি আক্রান্ত ব্যক্তিদের অ্যালার্জির প্রবণতা বেশি বাড়ে। কারণ এসময়ে ছোট ছোট ধুলিকণা গাছে ভরা থাকে। নোংরাও ঘরে ভরে থাকে। নোংরা আপনার নাকে গিয়ে আপনার শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই গরমকালে সচেতন থাকার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications