Reduce Migraine Pain: নিত্যদিন এই টিপসগুলি মেনেই মাইগ্রেনের ব্যথাকে চিরতরে বিদায় জানান
মাইগ্রেনের ব্যথা অত্যন্ত তীব্র হয়। এই ব্যথা কিন্তু সহজে কমতে চায় না। এই ব্যথা শুরু হলে মাথার এক পাস ধরে যায়। মাইগ্রেনের ব্যথা একবার শুরু হলে বমি বমি ভাব লাগে। আলোর দিকে তাকানো যায় না। এমনকি কোনও আওয়াজ পর্যন্ত সহ্য করা যায় না। কথা বলার ইচ্ছা কমে যায়।
তিনদিন পর্যন্ত এই ব্যথা থাকে। মাইগ্রেনের ব্যথায় মহিলারাই বেশি ভোগেন। কারণ হরমোনের ভারসাম্যহীনতার কারণে এই সমস্যায় ভুগতে হয় সকলকে। আবার ইস্ট্রোজেন হরমোনের ওঠানামার কারণেও এই সমস্যা হয়। আবার মাসিকের আগে বা পরেও কিন্তু এই মাইগ্রেনের ব্যথায় ভুগতে হয় ব্যক্তিকে।

কখন ব্যথা বাড়ে
অনেকের কিন্তু আবার গর্ভাবস্থার সময়ও মাইগ্রেনের সমস্যা তৈরি হয়। বিশেষত অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে খেলে, কিংবা ক্যাফেইন জাতীয় খাবার খেলে মাইগ্রেনের ব্যথা হয়।
মানসিক চাপ কমান
যদি আপনি সঠিকভাবে না ঘুমান কিংবা প্রচুর পরিমাণে মানসিক চাপ নেন ও শারীরিকভাবে পরিশ্রম করেন তাহলে মাইগ্রেনের ব্যথা ক্রমশ বাড়তে থাকবে আপনার। ব্যথা কমাতে আপনাকে খাবার দাবারের উপর খুব নজর রাখতে হবে অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
কী কী টিপস মানবেন
মাইগ্রেনের ব্যথা কমাতে আপনাকে কিন্তু সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোওয়া পর্যন্ত এই টিপসগুলি মানতে হবে। তবেই কিন্তু আপনি সহজে মাইগ্রেনের ব্যথাকে কমাতে পারবেন। নিত্যদিন আপনাকে এইগুলি মানতে হবে। জানেন কী কী করবেন আপনি।
বিশ্রাম করবেন
আপনার যখন মাইগ্রেনের ব্যথা হবে, তখন কিন্তু সঠিকভাবে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। যেহেতু এই সময়ে আলোর দিকে তাকানো যায় না, তাই অন্ধকার ঘর অর্থাৎ শান্ত পরিবেশে নিজেকে রাখার চেষ্টা করুন। যদি বমি হয়, তাহলে কিন্তু শরীর জল শূন্য হয়ে যাবে। তাই শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। এই সময়ে জল খান এবং ফলের রস খাবেন। যদি পারেন ঘাড়ে, মাথায় হালকা ঠান্ডা জল দিতে পারেন। এতে কিছুটা হলেও কিন্তু আপনি শান্তি পাবেন।
পর্যাপ্ত পরিমাণে ঘুমান
এই ব্যথা কমাতে আপনাকে ভালোভাবে ঘুমোতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমাবার চেষ্টা করুন। দিনের বেলা ঘুমানোর থেকেও রাতে ঘুম কিন্তু অত্যন্ত দরকার। ভালো ঘুমালে আপনি কিন্তু খুব দ্রুতই এই ব্যথা থেকে মুক্তি পাবেন।
হাঁটাহাঁটি করুন
মাইগ্রেন ও মানসিক চাপ একই একে অপরের সঙ্গে যুক্ত বলা চলে। তাই মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। তবেই মাইগ্রেনের ব্যথা কমবে। দ্রুত হাঁটাচলা করার চেষ্টা করুন। প্রত্যেকদিন গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করুন।
ব্যয়াম করুন
নিত্যদিন ওয়ার্কআউট করার চেষ্টা করুন। আপনি কিন্তু ব্যায়াম করলে মাইগ্রেনের ব্যথা কমবে। তার কারণ মস্তিষ্কে এই সময়ে কিন্তু সংকেত পৌঁছয়। যে কারণে কিন্তু মাইগ্রেনের ব্যথা কমে। তাই আপনি নিত্যদিন হাঁটার চেষ্টা করুন।
স্বাস্থ্যকর খাবার খাবেন
স্বাস্থ্যকর খাবার নিত্যদিন খান। মাইগ্রেনের রোগীদের খাবার দাবারের দিকে বিশেষ নজর রাখতে হয়। খালি পেটে থাকা একদমই উচিত নয়। পনির, চকোলেট জাতীয় খাবার একদমই বেশি খাবেন না। এতে কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। যদি এই ব্যথা বেশি বেড়ে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications