মুখের ভেতর ঘায়ের জ্বালা, ব্যথায় কষ্ট পাচ্ছেন, মুক্তি মিলবে এই ঘরোয়া উপায়ে
মুখের ভেতর কোনোও না কোনোও কারণে অনেকেরই কেটে যায় বা ফোসকা পড়ে। এই সময় কিন্তু কোনও খাবার খেতে গেলেও বেশ কষ্ট হয়। আবার কথা বলতেও কষ্ট হয়। আবার অনেকের মুখের ভেতর ঘা হয় যা দেখতে সাদা গোলগোল।
একে বলা হয় মুখের আলসার। এই ঘা হলে জ্বালাজ্বালা ভাব অনুভব হবে। তেমনি তীব্র ব্যথা হবে। কথা বলতে অসুবিধা হবে। তবে এথেকে মুক্তি পাবেন কীভাবে? মুক্তি পেতে মানুন এই ঘরোয়া টিপসগুলি।

- নুন জল
যদি আপনার মুখে আলসার হয় বা মুখে কোনও জায়গায় কেটে যায় তাহলে কিন্তু প্রত্যেকদিন নুন জল দিয়ে মুখ কুলকুচি করুন । সেইসঙ্গে আপনার মুখের ঘা পরিস্কার করুন। আপনি চাইলে গার্গল করতে পারেন। তাহলে দ্রুত এই সমস্যা থেকে বের হতে পারবেন।
- রসুন
যদি আপনি আলসারের সমস্যায় ভোগেন তাহলে রসুন চিবিয়ে খেতে পারেন। এতে আপনার মুখের ব্যাকটেরিয়া দূর হবে। যেকোনোও সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে রসুন। যদি আপনার ঘায়ের জায়গা ফুলে থাকে তাহলে কিন্তু রসুন এড়িয়ে চলুন।
- মধু ব্যবহার করুন
আপনি কী জানেন মধুর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ রয়েছে। এটি মুখের ঘায়ের ব্যথা, জ্বালাভাব কমাতে সাহায্য করে। একদিনে ৩ থেকে ৪ চারবার ঘায়ের উপর মধু লাগান। এতে আপনার ঘা ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে।
- অ্যাপেল সিডার ভিনিগার
অ্যাপেল সিডার ভিনেগার আপনার আলসার কমাতে খুব ভালো কাজ করবে। তবে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
- বরফের কুচি
আপনি কি জানেন বরফের কুচি দিয়ে আপনি আপনার মুখের ভেতর ছোট ছোট আলসার সারাতে পারবেন। মুখের বাইরের দিকে একটি আইস প্যাক ব্যবহার করুন। এটি দিলে আপনার ব্যথা ও ফোলা ভাব থেকে মুক্তি পাবেন। টক, মশলাদার খাবার এই সময় একদমই খাবেন না।
- খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার
রোজ খাবেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এটি খেলে আপনার মুখের ভেতর ঘা বা আলসার হবে না।












Click it and Unblock the Notifications