স্ট্রেচ মার্কের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন, দ্রুত মুক্তি পেতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি
নেকের শরীরে সাদা সাদা দাগ, ঠিক যেন আঁচড়ের মতন দাগ। আবার কোথাও ফুলে আছে। এই দাগগুলিকে কিন্তু স্ট্রেচ মার্ক বলা হয়। যা কিন্তু নারী, পুরুষ উভয়ের শরীরেই থাকে। অনেকের ওজন বেড়ে গেলে বা ওজন কমে গেলে, এমন সমস্যার সম্মুখীন হন তাঁরা।
তারপর নানান চিকিৎসক দেখিয়ে। ক্রিম মেখে তবে সেই এই সমস্যা থেকে বের হন। যদি আপনি এমন সমস্যার সম্মুখীন হন এবং তা থেকে দ্রুত বের হতে চান, তাহলে এই ঘরোয়া প্রতিকার গুলির মাধ্যমে কিন্তু দ্রুত বের হতে পারেন।

আপনি কিন্তু চিকিৎসকের কাছে না গিয়েও এই ঘরোয়া প্রতিকারগুলির মাধ্যমে কমাতে পারেন। মূলত মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। অনেকের লাল হয়ে যায়। অনেকের ত্বক সাদা হয়ে যায়। যা ত্বক টানটান করতে অনেকেই নানান ক্রিম ব্যবহার করেন। দেখুন কীভাবে আপনি তা কমাতে পারবেন।
- অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল
অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল স্ট্রেচ মার্ক কমানোর জন্য খুব ভালো। তাহলে বাড়িতে আপনি একটি ক্রিম তৈরি করতে পারেন। প্রথমে অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল একটি পাত্রে নিন।
তারপরে ক্যাপসুলের তেলটা বার করে নিন। দুটি একসঙ্গে মিশিয়ে নিন। সেখানে আলতো আলতো করে ম্যাসেজ করুন। এরকম এক সপ্তাহ করার পর হাতে হাতে উপকার আপনিও পাবেন। তাই আপনি আজ থেকেই এগুলি মানবেন।
- মাখন, নারকেল তেল
আপনি সামান্য মাখন আর নারকেল তেল যদি স্ট্রেচ মার্কের উপর দিতে পারেন। তাহলেও কিন্তু এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। যে কারণে আপনাকে একটি মাখন, কিছুটা নারকেল তেলের নিয়ে একটি পেস্ট বানাতে পারেন। তারপর এই পেস্টটা স্ট্রেচ মার্কের ওপর হালকা হালকা করে অন্তত ১৫ দিন লাগান।
- বাদাম তেল, অ্যালোভেরা জেল
বাদাম তেল, অ্যালোভেরা জেল দিয়ে সহজেই আপনি স্ট্রেচ মার্ক তুলতে পারেন। তাই ভালোভাবে সাবান মেখে আগে স্নান করবেন, তারপর গা শুকিয়ে নিয়ে আপনি বাদাম তেল, অ্যালোভেরা জেল একসঙ্গে ভালোভাবে মেখে নিন।
- কীভাবে ব্যবহার করবেন
তবে মনে রাখবেন, স্নান করেই কিন্তু মাখবেন না। আগে ভালোভাবে গা শুকিয়ে নেবেন। তারপর স্ট্রেচ মার্ক উপরে এই পেস্টগুলি লাগাতে পারেন। যদি না কমে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি এগুলি ব্যবহার করার পর শরীরে অ্যালার্জি বের হয়, তাহলে কিন্তু এগুলি একদমই ব্যবহার করবেন না।












Click it and Unblock the Notifications