বর্ষায় গলা ব্যথার সমস্যায় ভুগছেন, সঙ্গে হচ্ছে নাক বন্ধও, এই ঘরোয়া প্রতিকারেই মিলবে রেহাই

বর্ষাকালে বৃষ্টিতে ভিজে অনেকেরই কিন্তু ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন। আবার এই মরসুমে অনেকেই এসিতে ঘুমান। যে কারনে গলা ব্যথা হয়, সর্দি-কাশির সমস্যায় ভুগতে হয়।

আবার প্রচুর পরিমাণে চেঁচামেচি করলে, অনেক কথা বললে গলা ব্যথার সমস্যায় ভোগেন অনেকে। গলা ব্যথার সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু এই টিপসগুলি মানতে পারেন। যদি আপনার নাক আটকে যায়, তাহলেই ঘরোয়া এই টিপসগুলি মানতে পারেন।

throat pain

  • গরম জল ও নুন

যদি আপনার প্রচুর পরিমাণে সর্দি হয় বা বুকে কফ জমে। তা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে গরম জলে সামান্য পরিমাণ নুন দিয়ে সেই জলটি অন্তত ৫ থেকে ৭ মিনিট গার্গল করুন। এতে আপনার গলা ব্যথা খুব সহজেই কমবে। নাক বন্ধ থাকলেও তা কিন্তু থেকে মুক্তি পাবেন।

  • আদা

যদি সর্দি-কাশি সমস্যায় ভোগেন, প্রচুর পরিমাণে গলা ব্যথা হয়, তাহলে দেরি না করে কিছুটা আদা কুঁচি নিয়ে ভালোভাবে ধুয়ে তা চিবিয়ে খেয়ে নিতে পারেন। তাছাড়া আপনি আদা চা খেতে পারেন। আদা থেঁতো করে গরম দুধ দিয়ে আপনি খেতে পারেন। নাহলে আদার কিছুটা টুকরো মুখে রেখে দিলে আপনার কাশি খুব তাড়াতাড়ি কমে যাবে।

  • দারচিনি ও মধু

যদি এই বর্ষায় প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, তা থেকে আপনি বেরোতে চান তাহলে আপনি দারচিনির সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এতে গলা ব্যথা দ্রুত কমবে। তাই এক চামচ মধুর সঙ্গে দারচিনি মিশিয়ে সারাদিনে তিন থেকে চারবার খান। এতে কিন্তু আপনার শরীর একদম ফিট থাকবে।

  • গোলমরিচ

আপনি কি জানেন, বর্ষাকালে গোলমরিচ খাওয়া খুব ভালো। গোলমরিচ খেলে এক চামচ গোলমরিচের গুঁড়োর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন। এমন কি এতে আপনার গলাও পরিষ্কার থাকবে।

  • অ্যাপেল সিডার ভিনেগার

প্রচুর পরিমাণে গলা ব্যথা হয়, তাহলে দেরি না করে অ্যাপেল সিডার ভিনেগার খান। এতে আপনার নাক যদি বন্ধ থাকে তাও কিন্তু খুলবে। গলা ব্যথা কমবে, সর্দি- কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন। তার জন্য এক গ্লাস গরম জলে সামান্য এক চামচ আপেল সিডার ভিনেগার নিয়ে খেলে আপনার নাক বন্ধ কমবে। যদি আপনি এই জল দিয়ে গার্গল করেন, তাহলে গলা ব্যথা থেকে মুক্তি পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+