ডাল খেলেও কমবে ওজন! কোন কোন ডাল রাখবেন পাতে, জেনে নিন
বর্তমানে ওজন কমিয়ে স্লিম ফিগার ধরে রাখতে চান সকলে। ওজন কমানো স্বাস্থ্যের জন্য খুব দরকার। তবেই কিন্তু দৌড়ঝাঁপ করে সব কাজ করা যায়। ওজন যাদের বেশি তাদের শরীরের নানান সমস্যা দেখা যায়। যদি আপনি ওজন কমাতে চান ও প্রোটিনের ঘাটতিও শরীরে পূরণ করতে চান তাহলে এই ডালগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখতে পারেন। যারা নিরামিষ খাবার খান তারাও কিন্তু এই ডালগুলি খেতে পারেন।
ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ডালে উচ্চ পরিমাণে প্রোটিন থাকে। যা শরীরের জন্য খুব ভালো। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন অনুযায়ী, ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে আপনার ওজন দ্রুত কমবে। ডালে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন থাকে যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়াও কোন কোন ডাল খাদ্য তালিকায় রাখলে আপনার খুব সহজেই ওজন কমবে, দেখুন।

ছবি সৌজন্য- Pexels
অড়হর ডাল
বেশিরভাগ বাড়িতেই অড়হর ডাল রান্না হয়। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রোটিন ছাড়াও থাকে কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, আয়রণ, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতন যৌগ। তাই ওজন কমাতে এই অড়হর ডাল খুব কাজ করে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার থাকায় আপনার হার্টের জন্য ভালো। এমন কি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ডাল।
ছোলার ডাল
ছোলার ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। শুধু প্রোটিন নয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, আয়রন্ ফাইবার থাকে।
মুসুরির ডাল
মুসুরির ডাল খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে আপনি কি জানেন ওজন নিয়ন্ত্রণে রাখতে এই ডালের জুরি মেলা ভার। এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। হজম শক্তি বাড়াবে। তাছাড়া ডাল খেলে গ্লাইসেমিকের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এতে থাকে ফাইবার, ভিটামিন, ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম।
মুগ ডাল
মুগ ডাল খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। এক বাটি মুগ ডাল খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়াও থাকে ভিটামিন বি, ২, পটাশিয়াম, ফসফরাস, আয়রণ সেলেনিয়াম ইত্যাদি।
উড়দ ডাল
চেহারা কমাতে নিত্যদিন উড়দ ডাল খেতে পারেন। কারণ দক্ষিণ ভারতীয় মানুষেরা এই ডাল একটু বেশিই খান। এই ডালের খিচুড়ি খেতে পারেন। ধোসা, ইডলি খেতে পারেন। এগুলি খেলে ওজন দ্রুতই কমবে। কারণ, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে।












Click it and Unblock the Notifications