আপনি কি জানেন গরমে শরীর সুস্থ রাখতে ওষুধের মতো কাজ করে ডালিয়া?

গরমকালে হালকা খাবার খেতে সকলেই পছন্দ করেন। এই সময়ে হালকা খাবার খেলে শরীর সুস্থ থাকে। গ্রীষ্মকালে স্বাস্থ্যের যত্ন সকলকেই নিতে হয়। শরীরে জলের ঘাটতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়।

এই সময়ে আপনার যদি কোনও কিছু খেতে ইচ্ছা না করে তাহলে ব্রেকফাস্টে, দুপুরের খাবারে আপনি কিন্তু ডালিয়া খেতে পারেন। ডালিয়া খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সঙ্গে রয়েছে নানান গুণও। জানুন কী কী গুণের অধিকারী এই ডালিয়া?

dalia

  • কী কী উপাদান রয়েছে

ডালিয়ায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, জিঙ্ক, মিনারেল, ভিটামিন, আয়রন, প্রোটিন, ফাইবার থাকে। তাই ডালিয়া যদি রোজ খান তাহলে শরীর সুস্থ থাকবে। ওজন নিয়ন্ত্রনে থাকবে। হজম শক্তি বাড়বে।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন

ডালিয়াতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। যা পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। যদি আপনার অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ডালিয়া খেতে পারেন। যদি আপনি প্রচন্ড পরিমাণে মোটা হয়ে যান বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সকলে ডালিয়া খেতে পারেন। এটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রনে থাকবে।

  • ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে কী করবেন

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারা রোজ খান ডালিয়া। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বিটা গ্লুকোন নামে এক প্রকার ফাইবার থাকে এতে। যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হার্ট ভালো রাখতেও সাহায্য করে। এতে সুগার রোগ নিয়ন্ত্রণে থাকবে। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে। যা হাড় ভালো রাখতে সাহায্য করে।

  • ত্বক উজ্জ্বল রাখতে কী করবেন

যদি আপনি ত্বক ভালো রাখতে চান তাহলে ভরসা রাখতে পারেন ডালিয়ার ওপর। কারণ ডালিয়া খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে। ব্রণ কমবে। মুখ উজ্জ্বল হবে। রাতে ও দুপুরে খেতে পারেন এই ডালিয়া। তবে প্রচুর পরিমাণে ডালিয়া কিন্তু খাবেন না।

  • শক্তি বাড়বে

শরীরে শক্তি বাড়াতে চাইলে ডালিয়া খেতে পারেন। আপনি যদি রোজ ডালিয়া খান তাহলে আপনার শরীরের শক্তি বাড়বে। দ্রুত এই খাবার হজমও করতে পারবেন আপনি।

  • কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কী করবেন

আপনি কি জানেন, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া খাওয়া খুব দরকার। কারণ, এতে প্রচুর পরিমাণে আন্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। এতে হার্ট ভালো থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। তাছাড়া আপনি বাদাম, আখরোট দিয়েও খেতে পারেন ডালিয়া। এটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+