অ্যাভোকাডো খাওয়া কি ভালো, কখন খাবেন, কারা ভুলেও মুখে তুলবেন না

বলিউড থেকে হলিউড, টলিউডের সেলিব্রেটিরাও কিন্তু নিত্যদিনের খাদ্য তালিকায় রাখেন অ্যাভোকাডো। এই ফল খেতেও কিন্তু বেশ সুন্দর। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বক, হার্ট, পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী।

তাছাড়া এটি খেলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। হু হু করে কমবে ওজনও। আপনি কি জানেন নিত্যদিন অ্যাভোকাডো খাওয়ার উপকারিতা সম্পর্কে। এটি ত্বক থেকে চুলের জন্য উপকারী। তাই আপনিও খেতে পারেন।

Avocado

  • কী কী গুণ রয়েছে

অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, ই, বি ৬, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন থাকে। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জানুন নিত্যদিন এটি খাওয়ার উপকারিতা সম্পর্কে।

  • ওজন কমবে

অ্যাভোকাডো খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। বারবার খিদে পাবে না অর্থাৎ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে আপনার পেট ভর্তি থাকবে।

  • ত্বক উজ্জ্বল থাকবে

অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে। এমনকি চুলকেও উজ্জ্বল রাখবে। এই ফল আপনি যদি পেস্ট করে মুখে মাখতে পারেন তাহলে আপনার ত্বকের আদ্রতা বজায় থাকবে।

  • হজম শক্তি বাড়বে

হজম শক্তি বাড়াতে ও পেট ভালো রাখতে অ্যাভোকাডোর জুড়ি মেলা ভার। কারণে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। আবার অন্ত্র ভালো রাখতে, পেটের যেকোনও সমস্যা কমাতে, এমনকি গ্যাস, অম্বলের সমস্যা কমাতে অ্যাভোকাডো খাওয়া দরকার।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

যদি আপনি হার্ট ভালো রাখতে চান কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে চান, তাহলে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও পটাশিয়াম সমৃদ্ধ অ্যাভোকাডো নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হার্ট ভালো থাকে। এমনকি খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীর থেকে কমতে থাকে। কমে স্ট্রোকের ঝুঁকিও।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে অবশ্যই নিত্যদিন খান অ্যাভোকাডো। এতে ভিটামিন সি, ভিটামিন বি ৬, ই থাকে। যারা প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান ও বড় কোনও রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করবে।

  • স্মৃতিশক্তি বাড়বে

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অ্যাভোকাডোতে ফোলেড, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা মস্তিষ্কের জন্য খুবই ভালো। এটি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে, এমনকি মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

  • কখন খাবেন

আপনি সকালবেলা খালি পেটে এটি খেতে পারেন। যা খেলে আপনার শরীরে শক্তি বজায় থাকবে। শুধু তাই নয়,ওয়ার্ক আউটের পরেও এটি খেতে পারেন। যারা ব্যায়াম করছেন কিংবা সকালবেলার নিত্যদিন হাঁটতে যাচ্ছেন, তারা কিন্তু এই অবশ্যই অ্যাভোকাডো খাবেন।

  • কারা খাবেন না

তবে অ্যাভোকাডো কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এতে শরীরের নানান সমস্যা হতে পারে। এতে আপনার পেটের উপর খারাপ প্রভাব পড়বে আপনার। খাবার কিন্তু ভালোভাবে হজম হবে না। যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে ভুলেও অ্যাভোকাডো খাবেন না। এতে অ্যালার্জির সমস্যা বাড়বে, পেটে ব্যথা হবে। আবার পাকা অ্যাভোকাডো বেশি খাবেন না , তেতো লাগে। তবে যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে আপনি অ্যাভোকাডো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+