শীতে শরীর সুস্থ রাখতে, শক্তি বজায় রাখতে নিত্যদিন খান এই জুসগুলি

জুস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা কমবেশি সকলেই জানি। জুস খেলে শরীরে শক্তি পাওয়া যায়। এমনকি অলসতাও দূর হয়। শীতে যদি আপনি নিত্যদিন ফলের রস খান, তাহলে শরীর আপনার খুব ভালো থাকবে।

তবে এমন কিছু ফলের রস রয়েছে সেগুলি খেলে আপনি শরীরে শক্তি পাবেন। দূর হবে অলসতাও। সেই রসগুলি কি আপনি খাবেন? জানুন এই জুস খাওয়ার উপকারিতা সম্পর্কে।

beet and carrot juice

  • বিটের রস

যদি আপনি নিত্যদিন বিটের রস খান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়। আর বিট খেলে আপনার শরীর গরম থাকবে । শুধু তাই নয়, এতে আপনার কিন্তু রক্তাল্পতার সমস্যাও দূর হবে।

  • গাজরের রস

গাজরের রস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। গাজরের রস খেলে আপনার বড় রোগের ঝুঁকি কমবে। যদি আপনি ব্যায়াম করার আগে গাজরের রস খেতে পারেন। এতে শরীর জন্য খুব ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে আপনার চুল উজ্জ্বল হবে।

  • আপেলের রস

আপেলের রস নিত্যদিন খেলে শরীরের শক্তি বাড়তে থাকে। ফাইবার সমৃদ্ধ আপেলের রস আপনি খেতে পারেন। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। অন্ত্র ভালো থাকবে , বড় রোগের ঝুঁকি কমবে। তাই আপনিও শীতকালে রোজ খেতে পারেন আপেলের রস।

  • কমলালেবুর রস

যদি আপনি শীতকালে শরীরের শক্তি বজায় রাখতে চান, তাহলে অবশ্যই কমলালেবুর রস খেতে পারেন। কমলালেবুর রস খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি যে শুধু ত্বক ভালো রাখতে সাহায্য করে, তা কিন্তু নয়। এতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি। এটি খেলে আপনার বড় রোগের ঝুঁকি কমবে। এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়তে থাকবে। তাছাড়া বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই জুসগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+