এই শাক, সবজি, ফলের গুনেই সারাজীবন ভালো থাকবে চোখ, বাড়বে দৃষ্টিশক্তিও

প্রত্যেকটি ব্যক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল চোখ। এই চোখ স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ চোখে যদি আপনার কখনও সমস্যা হয়। তাহলে শরীর কখনও ভালো লাগবে না।

মাথা ব্যথাও হতে পারে। এতে কাজেরও এনার্জি থাকবে না। যদি আপনি চোখ ভালো রাখতে চান ও দৃষ্টিশক্তি বাড়াতে চান, তাহলে এমন কিছু খাবার আছে সেগুলি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতেই পারেন। দেখুন কী কী খাবেন।

improve eyesight

  • শাক- সবজি

বিশেষজ্ঞদের মতে, প্রচুর পরিমাণে শাক-সবজি খাওয়া চোখের জন্য খুব ভালো। এতে আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়বে। শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। এমনকি বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

  • গাজর ও মিষ্টি আলু

চোখের জন্য গাজর ও মিষ্টি আলু খাওয়া খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। যা খেলে চোখ ভালো থাকার সঙ্গে সঙ্গে ত্বকও আপনার উজ্জ্বল হবে। এমনকি মস্তিষ্ক সুস্থ থাকবে। কমবে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।

  • লেবু

কমলালেবু ও বাতাবি লেবু খেলে চোখ ভালো থাকে। সেই সঙ্গে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি পারেন নিত্যদিন টক জাতীয় ফল একটি করে খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়বে। চোখ ভালো থাকবে।

  • চিয়া বীজ ও শণের বীজ

চিয়া বীজ ও শণের বীজ খেলে চোখ খুব ভালো থাকে। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যদি পারেন নিত্যদিন সকালবেলা খালি পেটে এই বীজগুলি খাওয়ার চেষ্টা করবেন। যা আপনার শরীরের জন্যও খুব ভালো।

  • ডাল বা মটরশুঁটি

চোখের জন্য খুব উপকারী ডাল বা মটরশুঁটি খাওয়া। এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়াও পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। প্রোটিনের উৎস এই ডাল। তাই এগুলি খেলে আপনার চোখ খুব ভালো থাকবে। ক্রমশ বাড়বে দৃষ্টিশক্তিও।

  • ডিম

ডিমে প্রচুর প্রোটিন থাকে। ডিম সুষম খাদ্যের মধ্যেই পড়ে, তা আমরা সকলেই জানি। আপনি কি জানেন চোখ ভালো রাখতে ডিমের জুড়ি মেলা ভার। যদি পারেন রোজ সকালের খাবারে গোটা একটি করে সেদ্ধ ডিম রাখার চেষ্টা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+