শীতকালে পাইলসের ব্যথায় কষ্ট পাচ্ছেন, দ্রুত মুক্তি পেতে খান এই খাবারগুলি
পাইলসের সমস্যা বড় সমস্যা। এই রোগের প্রধান কারণই হল কোষ্ঠকাঠিন্যের সমস্যা। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাই কিন্তু বেশিরভাগ সময়েই পাইলসের সমস্যায় ভোগেন।
বিশ্বের ১৫ শতাংশ মানুষ কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। আর এই কারণে পাইলস, ফিচার, ফিস্টুলার মতো নানান সমস্যা দেখা দেয় তাঁদের। আর এই পাইলসের কারণে মলদ্বারের শিরা ফুলতে থাকে ক্রমশ। আর যার থেকে রক্তপাতও হয় অনেক সময়।

- কী কী খাবেন না
যার এই সমস্যায় ভোগেন তারা কিন্তু তেল, ঝাল মশলা জাতীয় খাবার বেশি খেতে পারেন না, আবার দুগ্ধজাত খাবার, নুন, মদ খাওয়া একদমই তাঁদের খাওয়া উচিত নয়। এতে কিন্তু তাদের পাইলসের সমস্যার ক্রমশ বাড়তে থাকে। তাদের প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খাওয়া উচিত এবং নিত্যদিন হাঁটাহাঁটি করা উচিত। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলে পাইলসের সমস্যা ক্রমশই বাড়তে থাকে শীতকালে।
- গম, বাজরা
পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে রোজ খান এই খাবারগুলি। প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খান। যেমন- গম, বাজরা ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন। এতে ফাইবার থাকার কারণে আপনার হজম শক্তি বাড়বে। পাইলসের সমস্যা কমবে। এমনকি কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা থাকলে তাও কমবে।
- মটরশুঁটি, ছোলা
মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খাওয়া শরীরের জন্য খুব ভালো। তাছাড়াও মুসুরির ডাল, ছোলা ইত্যাদি রোজ খাবেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন থাকে। যা আপনার শরীরের জন্য ভালো। তাছাড়া এতে থাকে আয়রন ও ফোলেটের মতন উৎস। এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে। কমবে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা।
- সবুজ শাক সবজি
পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি ফাইবার সমৃদ্ধ শাক-সবজি খান। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ।যেমন ব্রকলি, পালং শাক, গাজর ইত্যাদি খেলে আপনার পাইলসের সমস্যা থাকবে না।
- মৌসুমি ফল
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে আপনি ভরসা রাখতে পারেন মৌসুমি ফলের উপর। যেমন বেরি, আপেল, নাশপাতি, কমলালেবু।
- ড্রাই ফুটস
হজম শক্তি আরোও বাড়াতে আপনি খেতে পারেন বীজ জাতীয় খাবার, বাদাম, ড্রাই ফুটস। চিয়া বীজ, শণের বীজ এগুলোও খেলে কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যা দ্রুত কমবে।












Click it and Unblock the Notifications