গরমে তৃষ্ণা মেটাতে ঢকঢক করে খাচ্ছেন লস্যি, আদৌ কি দইয়ের ঘোল খাওয়া শরীরের জন্য ভালো?

গরমের সকলেই একটু ঠান্ডা পানীয় খেতে ভালোবাসেন। এই সময় ঠান্ডা শরবত থেকে লস্যি হলে মন্দ হয় না। তাছাড়া গরমকালে শরীর যাতে ডিহাইড্রেট না হয় তার দিকেও সকলকে লক্ষ্য রাখতে হয়।

যে কারণে সকলে জল প্রচুর পরিমাণে খাওয়ার পাশাপাশি রসালো ফল খাদ্য তালিকায় রাখেন। বাড়িতে গরমকালে প্রায় সকলেই লস্যি বানিয়ে খান। লস্যি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ এবং গরমে আদৌ কি খাওয়া শরীরের জন্য ভালো লস্যি? জানুন

  • ওজন কমবে

চিকিৎসকদের মতে, আপনি যদি রোজ এক গ্লাস করে লস্যি খান। তা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। যদি আপনি বিকেলের দিকে লস্যি খান তাহলে আপনার দ্রুত ওজন কমবে।

  • শরীর ঠান্ডা থাকবে

যদি আপনি রোজ লস্যি পান করেন তাহলে আপনার শরীরে পটাশিয়াম, প্রোটিন ,ক্যালসিয়াম, ফসফরাসের ঘাটতি পূরণ হবে। যা আপনার শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন এটি খেলে আপনি অনেক উপকার পাবেন এটি যে শুধু আপনার শরীর ঠান্ডা রাখবে তা না। আপনার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে এটি।

  • গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন

গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এক গ্লাস লস্যির উপর। এমনিতেই দই প্রোবায়োটিক খাবার। দই খেলে আপনার পেটের কোনোও সমস্যা থাকবে না। এমনকি অন্ত্র ভালো রাখতে হবে সাহায্য করে এটি।

  • মানসিক চাপ কমবে

বর্তমান সময়ে সকলেই কাজের চাপে ব্যস্ত থাকেন। এসময় মানসিক চাপ সকলেরই বাড়তে থাকে। আর এই মানসিক চাপ কমাতে, শক্তি পেতে, ক্লান্তি দূর করতে আপনি রোজ লস্যি খেতে পারেন। স্বাস্থ্যের জন্য খুব ভালো লস্যি খাওয়া।

  • রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনি রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে রোজ খান প্রোবায়োটিক খাদ্য । তাছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়াবে।

  • রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে

তবে যখনই আপনি লস্যি খাবেন তা কিন্তু দুপুরের পর খাওয়ার চেষ্টা করবেন। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

  • হাড় মজবুত থাকবে

রোজ লস্যি খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে আপনার হাড় ভালো হবে। হাড় আরোও মজবুত হবে।

  • ত্বক উজ্জ্বল হবে

গরমকালে সকলেরেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। আর এই কারণে প্রায় অনেকেরই ত্বকে নানান সমস্যা দেখা দিচ্ছে। এই সময় যাতে আপনার মুখে কোনও রকম দাগ না থাকে, ব্রণ না হয়, ত্বক উজ্জ্বল থাকে তারজন্য আপনাকে নিত্যদিন লস্যি খেতে হবে। কারণ এতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে। যা ত্বকের জৌলস ফিরিয়ে দিতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+