রোজ সকালে মেথি ভেজানো জল খেলে বড় রোগ থেকে মুক্তি পাওয়া যায়, জানুন গুনাগুণ

মেথিকে প্রাচীনকাল থেকে মশলা হিসেবে ব্যবহার করে আসছেন সকলে। এর রয়েছে অনেক ওষধি গুণ। যা আমরা সকলেই জানি। পেট ঠান্ডা থাকে মেথির জল খেলে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেন্টরি, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে।

তবে শুধু যে মেথি ভেজানো জল খেলে আপনার পেট ঠান্ডা থাকবে তা নয়। রয়েছে অনেক উপকারিতা। জানুন মেথির জলের উপকারিতা সম্পর্কে।

fenugreek water

  • হজমশক্তি বাড়বে

যদি আপনি হজমশক্তি বাড়াতে চান তাহলে অবশ্যই রোজ খান মেথি ভেজানো জল। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমবে। বদহজমের সমস্যা কমবে। আবার যদি আপনার পেট ফাঁপা থাকে তা থেকেও মুক্তি পাবেন আপনি।

  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেথি ভেজানো জল খাওয়া খুব দরকার। তাছাড়া যারা সুগার রোগী রয়েছেন তারা যদি মেথি ভেজানো জল খান তাহলে আপনার সুগার অনেকটাই কমবে।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে

ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেথি ভেজানো জল। এটি খেলে আপনার খিদে কমবে। মেটাবলিজম বাড়বে। তবে তেলঝাল, মশলা জাতীয় খাবারও কিন্তু একদম খাবেন না।

  • ত্বক ভালো রাখে

ত্বকের জন্য খুব উপকারী মেথি ভেজানো জল। যদি আপনি রোজ মেথি ভেজানো জল খান তাহলে আপনার মুখে ব্রণ ও বলিরেখা একদমই থাকবে না।

  • চুলের জন্য উপকারী

চুল আরোও উজ্জ্বল ও ঘন করতে রোজ মেথি ভেজানো জল খান। এটি আপনার চুলকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করবে।

  • বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা

যদি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে বা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে রোজ খান এই জল। তবে সকাল বেলা খালি পেটে এই জল খাওয়া আপনার স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ ভালো।

  • কীভাবে খাবেন

এক গ্লাস জলে এক চা চামচ মেথি ভিজিয়ে সারা রাত রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে মেথির দানা ছেঁকে খালি পেটে খেয়ে নিন।

  • কতবার খাবেন

সকালে খালি পেটে মেথির জল খাওয়া খুব ভালো। অন্তত এটি দু’বার যদি খান তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। আপনিও দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করুন। তবে যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে কিন্তু এই জল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+