গরমকালে চা না খেয়ে খান এই ভেষজ টিগুলি, পাবেন ভরপুর এনার্জি, কাজে থাকবে দুরন্ত গতি
চা খেতে কমবেশি সকলেই পছন্দ করেন। আবার এমন অনেক রয়েছেন যারা চা ছাড়া দিন শুরুই করতে পারেন না। তবে বেশি পরিমাণে চা খাওয়া একদমই ভালো নয়। গরমকালে ১ থেকে ২ কাপের বেশি চা খাওয়া উচিত নয়। এতে শরীর গরম হয়ে যায়। তাই গরমকালে আপনি কীভাবে চায়ের অভ্যাস ছাড়বেন, জানুন।
এই ভেষজ চাগুলি খেলে আপনার শরীরকে একদম রিফ্রেশ থাকবে। যদি আপনি চায়ের বিকল্প হিসেবে কিছু বেছে নিতে চান তাহলে এগুলি খান । দেখুন সেই তালিকায় কী কী রয়েছে।

- হিবিস্কাস চা
হিবিস্কাস চা আপনি নিত্যদিন খেতেই পারেন। এটি খেলে আপনার পেট ঠান্ডা থাকবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গরমকালে আপনি এই চা খেলে আপনার শরীরও সুস্থ থাকবে ও কাজেও এনার্জি পাবেন।
- ক্যামোমাইল চা
ক্যামোমাইল চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এটি আপনার পেট ও শরীর দুটোই ঠান্ডা রাখবে। এমনকি মন কেও সতেজ রাখতে সাহায্য করে ক্যামোমাইল চা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট হয়েছে। এটি খেলে আপনার শরীর ঠান্ডা রাখার পাশাপাশি বাড়বে এই রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- লেমন টি
গরমকালে আপনি চায়ের পরিবর্তে খেতে পারেন লেমন টি, এটি স্বাদে টকটক হলেও এটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তাছাড়া আপনি খেতে পারেন আইসটি। এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু।
- শশা ও পুদিনা চা
এই গরমের প্রখর তাপকে হারাতে আপনি নিত্যদিন খেতে পারেন শশা ও পুদিনা পাতা দেওয়া চা। এই চা আপনার ডায়েটে যদি নিত্যদিন রাখেন তাদের কিন্তু শরীর হাইড্রেট থাকবে। শরীর সুস্থ থাকার পাশাপাশি ত্বক কিন্তু উজ্জ্বল হবে।
- পুদিনা চা
আপনি কিন্তু শুধু পুদিনা পাতার চাও খেতে পারেন। এটি স্বাদও কিন্তু অসাধারণ। এটি আপনার শরীর ঠান্ডা রাখবে। সেই সঙ্গে হজম ভালো হবে। গরম কমাতেও সাহায্য করে এই পুদিনা চা। সেই সঙ্গে শরীরও থাকবে একদম ফিট।












Click it and Unblock the Notifications