ওজন কমিয়ে লাস্যময়ী চেহারা ধরে রাখতে রোজ খান এই পানীয়গুলি
বর্তমানে ওজন কমাতে সকলেই চান, যেই কারণে কঠিন ডায়েটও মানেন অনেকে। লাস্যময়ী চেহারা পেতে কে না চায় বলুন, সুন্দর চেহারায় সব রকম পোশাক ক্যারি করা যায়, শুধু তাই নয় অফিসে গেলেও বেশ দৌড়াদৌড়ি করে বাসে, ট্রেনে চড়ে যাওয়া যায়। শরীরে তেমন কষ্ট হয় না।
তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে আমরা অনেক খাবার খেতে পারি না। ঠিক তেমন সব পানীয়ও কিন্তু খেতে পারি না। যদি আপনি ওজন কমাতে চান তাহলে কোন কোন পানীয় নিয়মিত খেতে পারেন, দেখুন।

জিরেতে থাইমোকুইনোন নামক একটি পদার্থ থাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও আন্টিইনফ্লেটরি প্রচুর পরিমাণে থাকে। জিরে ভিজিয়ে সেটি চায়ের সঙ্গে দিয়ে আপনি খেতে পারেন। এটি কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এটি খেলে আপনার অলস ভাব কমে যাবে।
ভূসির নাম সকলেই শুনেছেন, জলের সঙ্গে যদি এই ভূসি খান, তাহলে ওজনও কমবে। প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে। ভূসি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আঠা আঠা মত দেখতে হয়। এটি আপনি জলে ভিজিয়েও খেতে পারেন। আপনি ফাইবার জাতীয় যে কোন খাবার খান তাহলে কিন্তু দীর্ঘ সময় আপনার পেট ভর্তি থাকবে এবং শরীরও সুস্থ থাকবে।

যেকোনও সবজির রস খাওয়া কিন্তু ভালো। গবেষণায় দেখা গেছে, যারা সবজির রস প্রচুর পরিমাণে খেয়ে থাকে তাদের কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয় তাদের ত্বকও কিন্তু খুব উজ্জ্বল হয়। কারণ টাটকা শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি যদি আপনি নিয়মিত কোনও সবজির রস এক গ্লাস করে খেতে পারেন পেট আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে এবং ওজনে নিয়ন্ত্রণে থাকবে।
ডাব বা নারকেলের জল খাওয়া খুব ভালো, কারণ এগুলোতে চিনি কম থাকে, এই ডাবের জলে ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে। যদি আপনি ডায়েট করেন তাহলে নিত্যদিন এটি খেতে পারেন,। সেই সঙ্গে যারা ব্যায়াম করেন বা জিমে তাদের জন্য এই ডাবের জল খাওয়া খুব দরকার। শরীরের জন্য খুব ভালো। এটি কিন্তু এনার্জি ড্রিঙ্কস হিসাবে কাজ করে।
গ্রিনটির মতন ব্ল্যাক টি খাওয়াও কিন্তু খুব ভালো। ব্ল্যাকটিতে ক্যাফেইন থাকে প্রচুর পরিমাণে। পলিফেনল থাকে যা ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করবে এবং আপনার শরীরের থাকা চর্বি কিন্তু সহজেই কমে যাবে।

অ্যাপেল সিডার ভিনিগার এটি কিন্তু খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। যারা খুব মোটা, বা যাদের ওজন প্রচুর পরিমাণে বেড়ে গেছে তারা কিন্তু নিত্যদিন অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারেন। বিপাকের সময় ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে এটি, খেলে আপনার ওজন দ্রুত কমবে।
মৌরি ভিজিয়ে সেই জল খাওয়া শরীরের জন্য খুব ভালো। এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে আপনার গ্যাস, অম্বল থেকে আপনি দূরে থাকতে পারবেন। শরীরও থাকবে চনমনেও।
অনেকেই কিন্তু জোয়ান কাঁচা জোয়ান খেয়ে থাকেন। তবে গবেষণায় দেখা গেছে কাঁচা জোয়ানের থেকে জোয়ান যদি জলে ভিজিয়ে খাওয়া যায় সেটিও কিন্তু আরও ভালো। আয়ুর্বেদিক মতে, জোয়ান খেলে আলসার, অনেক সময় বদহজমের থেকে মুক্তি পাওয়া যায়। তাই এটি নিত্য খেতে পারেন।
বর্তমান গ্রিন টি কিন্তু সকলেই খেয়ে থাকেন, আন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি রোজ খান খেলে আপনার পেটের চর্বি আসতে আসতে কমতে থাকবে এবং আপনি পাবেন লাস্যময়ী স্বাস্থ্য।

গরমকালে আমরা সকলেই প্রায় লেবু, নুন, চিনির জল খেয়ে থাকি, তবে যদি আপনি শরীরকে হাইড্রেড রাখতে চান তাহলে ভিটামিন সি সমৃদ্ধ লেবু দিয়ে শরবত করে খেতে পারেন। সেই সঙ্গে আপনি পুদিনা পাতায় দিতে পারেন।












Click it and Unblock the Notifications