Benefits of Nutmeg: জায়ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন?

'জায়ফল’–এটির নাম সকলেই প্রায় কমবেশি শুনেছেন। জায়ফল মূলত মশলা হিসেবে মূলত ব্যবহার হয়। বিরিয়ানি, চিকেন চাপে এই মশলা ছাড়া রান্না হবে না, তাছাড়াও নানান মুখরোচক খাবার তৈরি করতে লাগে জায়ফল।

এই মশলা যে শুধু রান্নার স্বাদের বাড়ানর জন্য ব্যবহৃত হয় বা সুগন্ধের জন্য ব্যবহৃত হয় তা কিন্তু নয়, এর রয়েছে অনেক উপকারিতা।জায়ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। হার্ট ভালো রাখতে এবং মস্তিষ্কে উন্নত করতে এর জুরি মেলা ভার। জানুন এই মশলার কী কী উপকারিতা রয়েছে।

Benefits of Nutmeg


হজম শক্তি বাড়বে

যদি আপনার তেল মশলা জাতীয় খাবার হজম করতে কষ্ট হয় বা হজম শক্তি কমে আসছে তাহলে কিন্তু আপনি নিত্যদিন জায়ফল খেতে পারেন। এটি খেলে আপনার হজম শক্তি আরোও উন্নত হবে। বদহজম হবে না। গ্যাস অম্বলের সমস্যা হবে না, পেট ফোলা বা ফাঁপা থাকবে না। এটি আপনার পাচনতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করবে।

ব্যথা কমাবে

এতে প্রচুর পরিমাণে মাইরিস্টিসিন ও এলিমিসিনের মতন যৌগ থাকে। যদি আপনার গায়ে হালকা ব্যথা থাকে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় বা দাঁতের ব্যথা হয় তাহলে আপনি জায়ফল খেতে পারেন, সেই সঙ্গে আপনারা শরীরও কিন্তু সতেজ থাকবে।

ঘুম ভালো হবে

এমন অনেকেই রয়েছেন যারা মানসিক চাপ বা যেকোন কারনে ঘুমোতে পারেন না রাতে। রাতে ভালো ঘুমের জন্য আপনি নিত্যদিন জায়ফল খেতে পারেন। রান্নায় দিয়েও খেতে পারেন। যদি পারেন উষ্ণ দুধ বা যে কোন হালকা উষ্ণ গরম জলের সঙ্গে আপনি জায়ফল দিয়ে রাতে শোওয়ার আগে খেতে পারেন। এটি খেলে আপনার রাতে খুব ভালো ঘুম হবে।

Benefits of Nutmeg

মস্তিষ্ক ভালো থাকবে

গবেষণায় দেখা গেছে, জায়ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটি আপনার ফ্রি রেডিক্যাল কমাতে সক্ষম। শুধু তাই নয়, এতে আপনার মস্তিষ্কের উন্নত হবে। মাইগ্রেনের মতো সমস্যা কমবে ।স্মৃতিশক্তি বাড়বে।

মানসিক চাপ কমবে

আন্টি ইনফ্লেনমেটরি যৌগ রয়েছে, যার ফলে যদি আপনার মানসিক চাপ কমবে। আপনার মাথার পেছনে যন্ত্রণা করে তাহলেও কিন্তু আপনি নিত্যদিন জায়ফল খেতে পারেন। এটি খেলে মাথা ব্যথা কমবে। সেই সঙ্গে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।

দাঁত ভালো রাখে

জায়ফলে অ্যান্টি ব্যাকটেরিয়াল যৌগ রয়েছে, আপনি যেমন টুথপেস্ট দিয়ে রোজ সকালে দাঁত ভালো রাখছেন বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন, ঠিক তেমনি মুখের দুর্গন্ধ কমাতে এবং দাঁতের গোড়া আরোও মজবুত করতে আপনি নিত্যদিন জায়ফল খেতে পারেন।

হার্ট

হার্ট ভালো রাখতে জায়ফলের জুড়ি মেলা ভার। রক্ত সঞ্চালন ভালো করতে জায়ফল খেতে পারেন। কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে আপনি এটি খেতে পারেন।

ফুরফুরে মেজাজে থাকতে পারবেন

যদি আপনি আপনার মেজাজ আরোও উন্নত করতে চান অর্থাৎ খিটখিটে স্বভাব কমিয়ে সব সময় খুশি মনে থাকতে চান তাহলেও নিত্যদিন জায়ফল খেতে পারেন। গরম দুধে জায়ফল দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+