দুধের সঙ্গে কোন কোন খাবার খেলে হজমের সমস্যা হয়, জানেন আপনি?
সুপারফুডের কথা বললে যে খাদ্যের কথা প্রথমেই মনে আসে সেটি হল দুধ। দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে রয়েছে অনেক পুষ্টিগুণও। দুধ খেতে অনেকেই পছন্দ করেন। এমন অনেকেই রয়েছেন যারা দুধের গন্ধ সহ্য করতে পারেন না। অনেকেই বলেন, দুধ খাওয়ার পর নাকি পেট ভার হয়ে যায়।
কারণ দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, যা অনেকেই সহ্য করতে পারেন না। যে কারণে তাদের নানান সমস্যা দেখা দেয়। আবার এমন অনেকে রয়েছেন যারা দুধ খাবার পর তা খুব সহজেই হজম করে ফেলেন। তবে দুধ খেলেই যে হজমের সমস্যা হবে তা কিন্তু নয়। দুধের সঙ্গে এই খাবারগুলি খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। দুধের সঙ্গে কোন কোন খাবার খেলে আপনার হজমের সমস্যা হতে পারে, দেখুন।

যদি আপনি এই খাবারগুলি দুধের সঙ্গে খান তাহলে আপনার হজমের সমস্যা শুধু যে হবে তা কিন্তু নয়। গ্যাস, অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে। এমন কি বদহজম হবারও সম্ভাবনা থাকবে। আপনার বারবার বমিও হতে পারে। কোন কোন খাবার দুধের সঙ্গে একদমই খাবেন না, দেখুন।
- সাইট্রাস ফল
দুধের সঙ্গে কখনোও সাইট্রাস ফল অর্থাৎ টক জাতীয় ফল একদমই খাবেন না। যেমন- কমলালেবু, লেবু, আঙ্গুর ইত্যাদি। এগুলি কখনোই দুধের সঙ্গে খাবেন না। তাই দুধ ও টক ফল কখনো একসঙ্গে রাখলে তা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই দুটো খাবার যখন আপনি একসঙ্গে খাবেন তখন আপনার পেটের ভেতর গিয়ে পেট ফুলে যাবে। বদহজমের সমস্যা দেখা দেবে। তাই দুধ খাওয়ার এক ঘন্টা বাদে এই ফলগুলি খেতে পারেন।
- মশলা যুক্ত খাবার
কোনরকম মশলাযুক্ত খাবারের সঙ্গে দুধ একদমই খাবেন না। এতে আপনার পেটে জ্বালার সৃষ্টি হতে পারে। যেমন- গোলমরিচযুক্ত কোনও খাবার বা দারচিনি রয়েছে এমন কোনও খাবার দুধের সঙ্গে একদমই খাবেন না।
- ফল
অনেকেই রয়েছেন, যারা তাদের শরীর সুস্থ রাখার জন্য দুধের সঙ্গে অনেক সময় ফল খান। কিন্তু দুধের সঙ্গে ফল খাওয়া একদমই ভালো নয়। এগুলি খেলে আপনার হজমের সমস্যা হবে। শুধু তাই নয়, পেট ফুলে যাবে। বমি হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে তরমুজ। তরমুজকে কখনোই দুধের সঙ্গে খাবেন না।
- মিষ্টি জাতীয় খাবার খাবেন না
দুধের সঙ্গে অনেকেই চিনি দিয়ে খান। তবে দুধের সঙ্গে চিনি দিয়ে খেলে অনেকে সময় অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। যদিও অনেকেই দুধ খেতে পারেন না। তাই সামান্য চিনি দিয়ে খেতে পারেন। তবে দুধের সঙ্গে চিনি যুক্ত খাবার খাবেন না। যেমন- মিষ্টি, পেস্ট্রি, কেক জাতীয় খাবার একদমই হবেন না। দুধের সঙ্গে যদি খান তাহলে ওটমিল, ওটস খেতে পারেন।
- গুড়
শীতকালে সকলেই গুড় মিশিয়ে দুধ খেতে পছন্দ করেন। তাছাড়াও গুড়ে রয়েছে অনেক উপকারিতা। শীতে অনেকেই দুধের সঙ্গে গুড় মিশিয়ে খান। এটি কিন্তু অম্বলের রাজা বলা চলে। গুড় খেলে হজম কিন্তু খুব ভালো হয়। তবে গুড় কিন্তু শুধু খেতে হবে। কখনোই দুধের সঙ্গে গুড় মিশিয়ে খাবেন না।












Click it and Unblock the Notifications