Benefits of tamarind: হার্ট ভালো রাখা থেকে ক্যানসারের ঝুঁকি কমাতে ভরসা রাখুন এক কোয়া তেঁতুলের ওপর

শীতকালে দুপুরে ছাদে বসে টক, মিষ্টি তেঁতুল খেতে মন্দ লাগে না, তেঁতুল খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না , পাকা তেঁতুল হলেই সকলেরই জিভে জল আসে।

তেঁতুল যে শুধু আমরা স্বাদের জন্য খাই তা কিন্তু নয়। তেঁতুলে আমরা চাটনি আবার ফুচকাতে দিয়ে তেঁতুল খেয়ে থাকি, জানেন তেঁতুল খেলে নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায়, জানুন তেঁতুল খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

Benefits of tamarind

  • ক্যানসারের ঝুঁকি কমবে

তেঁতুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যানসার রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। শুধু তাই নয়, ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে তেঁতুল, আপনি আপনার কোষকে যদি আরোও উন্নত করতে চান এবং যেকোনও ক্ষতি হাত থেকে বাঁচাতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন তেঁতুল।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরোও বাড়াতে নিত্যদিন খান এক কোয়া করে তেঁতুল, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এটি খেলে কোনও কঠিন রোগ আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না। শুধু তাই নয়, বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। আর প্রদাহ কমাতেও সক্ষম তেঁতুল। তাই আপনিও যদি নিত্যদিন তেঁতুল খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবেই।

  • হার্ট ভালো রাখবে

তেঁতুলে থাকে ফ্ল্যাভনয়েড, যা আপনার হার্টের জন্য খুব ভালো। শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে তেঁতুল। এটি খেলে আপনার হার্ট অ্যাটাক হবে না, এতে কোলেস্টেরলের ঝুঁকি অনেকটাই কমবে। তাই নিত্যদিন পারলে এক কোয়া করে তেঁতুল অন্তত খাবেন।

  • হজম শক্তি বাড়বে

যাদের হজম শক্তি খুব কম, যারা হজম করতে পারেন না খাবার দাবার, তাদের জন্য কিন্তু চিকিৎসকেরাও বলেন , পাকা তেঁতুল খেতে। তেঁতুল রয়েছে খুব উপকারও। এটি খেলে ডায়রিয়া বা পেট ব্যথা খুব তাড়াতাড়ি কমে। আবার যদি আপনি খুব মোটা হয়ে যান বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে রোজ তেঁতুল খান, কারণ তেঁতুলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার ওজন কমাতে সক্ষম।

  • অ্যামিনো অ্যাসিড

শরীরে অ্যামিনো অ্যাসিডের মাত্রা ঠিক রাখতে নিত্যদিন তেঁতুল খাওয়া দরকার, এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে। তেঁতুল খেলে আপনার পেশি খুব উন্নত হবে। শরীর থাকবে সুস্থ, তাই আপনিও নিত্যদিন খেতে পারেন তেঁতুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+