Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দাঁতের সমস্যার কারণেই এই বড় রোগগুলির ঝুঁকি বাড়ে, জানেন আপনি?

দাঁতের সমস্যা বা মাড়ি ব্যথা সাধারণ সমস্যা বলে অনেকেই ভুল করেন, তবে তা একদমই উচিত নয়। নিত্যদিন যদি সঠিকভাবে ব্রাশ না করেন, মুখ পরিষ্কার না করেন, তাহলে কিন্তু আপনার নানান রোগের ঝুঁকি বাড়তে পারে। এমনকি বড় রোগেরও ঝুঁকি বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাবলু এইচ ওর (WHO)-এর মতে, মুখের ভেতর পরিষ্কার রাখা খুব দরকার। দেশের প্রায় স্কুলের ৭০ শতাংশ পড়ুয়ার মাড়ি ও দাঁতের সমস্যায় ভুগছে। প্রাপ্তবয়স্কদের ৯০ শতাংশ ব্যক্তিই এই সমস্যায় ভুগছেন, এমনটাই জানাচ্ছে তারা।

ছবি সৌজন্য- pexels

সঠিকভাবে মুখ পরিষ্কার না করলে, দাঁত না মাজলে মারাত্মক রোগের ঝুঁকি বাড়তে পারে। দাঁতের সমস্যা থেকে এই রোগগুলো ঝুঁকি বাড়তে পারে। যা জানলে অবাক হবেন আপনিও। জানুন দাঁতের সমস্যার কারণে কোন রোগের ঝুঁকি বাড়ছে।

ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস অফ ফেডারেশনের মতে, অনেকেই রয়েছেন যাদের মাড়ি দিয়ে রক্ত বেরোয়, যা কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আর যদি আপনি ডায়াবেটিসের রোগী হন, আর এই সমস্যা আপনার হয়, তাহলে একদমই দেরি না দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

হার্টের সমস্যা
আপনি কি জানেন, দাঁতের সমস্যা থেকে আপনার হার্টেরও বড় বিপদ আসতে পারে। আপনার খারাপ দাঁতের কারণে শরীরের রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। যে কারণে আপনার হার্টের ভাল্বের নানান সমস্যা আসতে পারে। আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। এমনকি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন।

ক্যানসারের ঝুঁকি রয়েছে
অনেক গবেষণায় দেখা গেছে, দাঁতের সমস্যা থেকে ব্যক্তির ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে। তাই ক্যানসারের ঝুঁকি এড়াতে আগেই দাঁত ও মুখের মাড়ির যত্ন নিন। অস্টিওপোরোসিস রোগ

বিশেষজ্ঞরা বলছেন, যাদের মাড়িতে সমস্যা রয়েছে বা মাড়ি দিয়ে রক্ত পড়ে বা দাঁতের ক্ষয় হচ্ছে, তাদের কিন্তু অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, অ্যালঝাইমার রোগের ঝুঁকিও বাড়তে পারে। এইচআইভি রোগের ঝুঁকি বাড়বে।

  • কীভাবে সুস্থ থাকবেন

এই সময় দাঁত মাজবেন না
আপনার দাঁত ও মাড়ি ঠিক রাখতে আপনাকে নিত্যদিন ব্রাশ করতে হবে। যদি আপনি টক জাতীয় খাবার খান, তাহলে আধঘন্টা ব্রাশ করবেন না। এতে দাঁতের ক্ষতি হয়। কারণ টক ফলের রস খেলে দাঁতের এনামেল নরম হয়ে যায়।


কতক্ষণ ব্রাশ করবেন
দাঁতের বাম, ওপর, নিচ, ডান দিকে ব্রাশ অন্তত ৩০ সেকেন্ডের জন্য ব্রাশ করবেন। এতে কিন্তু আপনার দাঁত অনেক শক্ত হবে।

এই খাবারগুলি খাবার খাবেন
আপেল, নাশপাতি, গাজর যতটা সম্ভব খাওয়া চেষ্টা করবেন। এতে আপনার দাঁত ভালো থাকবে। এমনকি মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা থাকলেও তাই দূর হবে।

এই খাবারগুলি খাবেন না
যদি আপনি সোডা, কোল্ডড্রিঙ্কস, জাঙ্ক ফুড বেশি খান। সেই সঙ্গে যদি আইসক্রিম খান তাহলে আপনার দাঁত ক্ষয় হতে পারে। মাড়ি দিয়ে রক্ত বেরোবে। তাই আগেই সাবধান হোন আপনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+