কাচের বাসন ঝকঝকে করতে, পরিষ্কার করুন এই উপায়ে

খাবার জন্য ঝকঝকে বাসন কে না পছন্দ করে বলুন! তবে সকলের বাড়ির বাসন যে খুব পরিষ্কার থাকে তা কিন্তু নয়। আর এই বাসন পরিষ্কার করা নিয়ে নানান সমস্যায় ভুগতে হয় সকলকে। বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু প্রায় কাচের বাসন ব্যবহার করতে পছন্দ করেন। তবে কাচের বাসন পরিষ্কার কীভাবে সহজে করবেন, দেখুন।

আপনি যদি কাঁচের বাসনে কোনও শক্ত কিছু দিয়ে পরিষ্কার করেন, তাহলে কিন্তু বাসনে আঁচড়ের দাগ পড়ে যায়। এমন কি তা ভেঙে যেতেও পারে। তাই আপনাকে খুব সাবধানে এই বাসন পরিষ্কার করতে হবে। জানুন কীভাবে করবেন।

Glass

  • ভিনিগার

ভিনিগার দিয়ে কাঁচের পাত্র পরিষ্কার করা খুব সোজা। আপনি ভিনেগার দিয়ে খুব সহজেই আপনার কাচের বাসন পরিষ্কার করতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে উষ্ণ গরম জলে চার, পাঁচ চামচ ভিনিগার দিন। তারপর সেই জল দিয়ে আপনি বাসনের ওপর বুলিয়ে নেবেন। তাহলে দেখবেন বাসন চকচক করছে। একেবারে নতুনের মতন লাগবে এই বাসন। এতে কিন্তু কোনও দাগই পড়বে না।

  • লেবু

আপনার বাড়িতে যদি ভিনিগার না থাকে তাহলে এক টুকরো লেবু দিয়েও আপনার কাচের বাসন খুব সহজেই পরিষ্কার করতে পারেন। একদম এই বাসন দেখলে মনে হবে আপনি নতুন কিনে এনেছেন। আপনি লেবু ভালোভাবে কেটে রস বার করে নিন। তারপর লেবুর রসে আপনি সামান্য একটু সাবানগুঁড়ো দিয়ে আপনি কিন্তু পুরো বাসন ভালোভাবে মেনে নিতে পারেন। এতে খুব সহজেই আপনার বাসন ঝকঝক করবে। তবে শক্ত কিছু দিয়ে বাসন মাজা এড়িয়ে চলুন।

  • বেকিং সোডা

বেকিংসোডা দিয়ে খুব সহজে আপনি আপনার বাড়ির কাচের বাসন পরিষ্কার করতে পারেন। হালকা গরম জলে বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপরে কাচের বাসনে জল ভালোভাবে ঘষে নিন। হালকা করে ঘোষবেন। দেখবেন পাত্রটি একদম নতুন ও চকচক করছে।

  • লেবুর রস

যদি লেবুর রস আপনার বাড়িতে না থাকে তাহলে শরবতের জন্য যে লেবুগুলো ব্যবহার করেন সেই লেবুর খোসা দিয়েও কিন্তু আপনি খুব সহজে ভালোভাবে কাচের বাসন পরিষ্কার করতে পারেন। প্রথম জল দিয়ে বাসন আপনি ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে লেবুর খোসা ভালোভাবে কাচের বাসনের উপর ঘষে নিন। তারপরে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিন। তাহলে দেখবেন বাসন একদম চকচক করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+