Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Best Time to Eat Lunch: দেরিতে খাচ্ছেন দুপুরের খাবার, অজান্তেই করছেন না তো শরীরের ক্ষতি!

বর্তমান সময়ে শরীর সম্পর্কে সচেতন প্রায় সকলেই থাকেন। তবে আমরা নিত্যদিনের কোনও কাজে এমন অনেক ছোটখাটো ভুল করে থাকি, যে কারণে আমাদের নানান বিপদের সম্মুখীন হতে হয়, শরীর ক্রমশ খারাপ হতে থাকে। যেমন ধরুন, দুপুরের খাবার আমরা অনেকেই হয়তো অফিসে থাকার কারণে কাজের প্রেসারে দেরি করে খাই, আবার বাড়িতে থাকলেও কোনোও কারণে আমরা দেরি করে খেয়ে থাকি।

তবে চিকিৎসকেরা বলছেন, দুপুরের খাবার যদি দেরি করে খান তাহলে শরীরে আপনার নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক সময়ে খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, না হলে আপনার লিভারের অসুবিধা হবে। পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন দেরিতে খাওয়া-দাওয়া করলে কী কী অসুবিধা হতে পারে।

Best Time to Eat Lunch

অ্যাসিডিটির সমস্যা

যে ব্যক্তি দুপুরে খাবার দেরি করে খান তাঁর অ্যাসিডিটির মত সমস্যা হয়। যদি আপনি দুপুর ১১ টা থেকে ১ টার মধ্যে খাওয়া-দাওয়া করে নেওয়ার চেষ্টা করবেন। না হলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবে। খাবার ভালোভাবে হজম করতে পারবেন না। পেটের ব্যথা হবে। পাকস্থলীতে অ্যা সিডিটি তৈরি হবে, একে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ বলেন চিকিৎসকেরা। তাই সঠিক সময়ে খাওয়া দাওয়ার চেষ্টা করুন।

মাথাব্যথা

সময় মতন দুপুরের খাবার না খেলে কিন্তু মাথা প্রচন্ড ব্যথা হয়। এটা সাধারণত খিদের কারণে হয়ে থাকে। খাবার খেতে দেরি হলে রক্তের শর্করার মাত্রা ক্রমশ কমতে থাকে। যা আপনার মাথাব্যথাকে বাড়িয়ে তোলে। এই সময় আপনার কোনও কাজেই মন লাগবে না। ক্রমশ বিরক্তি বোধ করবেন আপনি। তাই দুপুরে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করুন।

Best Time to Eat Lunch

গ্যাস-অম্বলের সমস্যা

দুপুরে খাওয়া-দাওয়া সঠিক সময় না করলে পেটে গ্যাস হবার সম্ভাবনা খুব থাকে। কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন পেটে প্রচুর পরিমাণে ভরে যেতে থাকে। যে কারণে আপনার পেটে যন্ত্রণা হয়। তাই দেরি না করে তাড়াতাড়ি খাবার চেষ্টা করুন। পেটে কখনোই ফাঁকা না রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শুধু মাত্র দেরিতে দুপুরের খাবার খেলে পেটের সমস্যা হবে তা নয়, হতে পারে বড় কোনও রোগও। তাই এখন থেকেই সতর্ক হোন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+