সারাজীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক অটুট রাখতে বিয়ের আগেই প্রেমিককে এগুলি জিজ্ঞাসা করুন
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কিন্তু প্রেম করেই বিয়ে করেন। সঙ্গীকে ভালোবেসে বিয়ে করলে সম্পর্কের বন্ধন আরোও অটুট থাকে। সেই সঙ্গে তারা বহুদিন ধরে নিজেদের চিনতেও পারেন।
বর্তমান সময়ে ডিভোর্সের প্রবণতাও বাড়ছে। বিয়ের আগে সঙ্গীকে এই পাঁচটি প্রশ্ন আপনি করতে পারেন, তাহলে আপনার সম্পর্কে কখনোই ফাটল ধরবে না।

- পছন্দ, অপছন্দ জানুন
যখন আপনি বিয়ের আগে আপনার সঙ্গীর সঙ্গে কথা বলবেন তখন তাঁর পছন্দ, অপছন্দ সম্পর্কে আগে জানুন। উদাহরণ স্বরূপ, আপনার জীবন সঙ্গিনী বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন না করেন না সেদিকে খেয়াল রাখতে হবে। খেতে ভালোবাসেন কিনা না, কী কী পছন্দ করেন না সেদিকে খেয়াল রাখবেন। ঠিক তেমনি আপনারা দুজন দু’জনের পছন্দ অপছন্দ আগে জানুন।
- কর্মজীবন পরিকল্পনা করা
জীবনে প্রথম ও প্রধান দরকার হল কর্মজীবন পরিকল্পনা করা। তাই কেরিয়ার কীভাবে সাজাবেন। তার গুরুত্বপূর্ণ দিকগুলি আপনার সঙ্গীকে বলুন। বিয়ের আগেই এগুলো বলবেন। দেখবেন আপনার সঙ্গী সেগুলো মানছেন কিনা। নাহলে বিয়ের পর কিন্তু বড় সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে।
- পরিবার পরিকল্পনা
যেমন ধরুন বিয়ের পরেই সন্তান চান কিনা তিনি। বিবাহিত জীবনে কয়েক বছর কাটাবার পর অনেকে কিন্তু সন্তান চান না, তাই আগেই সন্তান চান কিনা আবার আপনার সঙ্গী কীভাবে জীবন কাটাতে চাইছেন বা তিনি সন্তান বিয়ের কত দিন পর নেবেন। তা কিন্তু ভালোভাবে আগে বলে নেবেন। নাহলে পরে বিপদের মধ্যে পড়তে হবে আপনাকে।
- অর্থনৈতিক অবস্থা
বর্তমান সময়ে পছন্দ-অপছন্দের পাশাপাশি সকলের কিন্তু আর্থিক অবস্থার দিকেও বিশেষ নজর রাখতে হয়। বিয়ের হয়ে যাবার পরেও অনেকের আর্থিক দিকে খুব চাপ পড়ে যায়। তাই কীভাবে আপনারা আর্থিক দিকে সঞ্চয় করবেন, ব্যয় করবেন। কোন দিকে সঞ্চয় করলে ভালো হবে। তা কিন্তু বিয়ের আগেই বলে নেবেন। না হলে বিয়ের পর অশান্তির সৃষ্টি হতে পারে আপনার পরিবারে। তাই আগেই সাবধান হোন।












Click it and Unblock the Notifications