রাজ্য স্বাস্থ্য দফতরে হাজার হাজার নার্স নিয়োগ, পুরুষ-মহিলা সবাই আবেদন করতে পারবেন

রাজ্যের স্বাস্থ্য দফতর পুরুষ ও মহিলা মিলিয়ে কয়েক হাজার স্টাফ নার্স (staff nurse) নিয়োগ করতে চলেছে। এব্যাপারে দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮/২০২১-এর মাধ্যমে ৩৯৭৪ জন এবং ১২/২০২১-এর মাধ্যমে ২১৪৪ জন, মোট ৬১১৪ জন

রাজ্যের স্বাস্থ্য দফতর পুরুষ ও মহিলা মিলিয়ে কয়েক হাজার স্টাফ নার্স (staff nurse) নিয়োগ করতে চলেছে। এব্যাপারে দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮/২০২১-এর মাধ্যমে ৩৯৭৪ জন এবং ১২/২০২১-এর মাধ্যমে ২১৪৪ জন, মোট ৬১১৪ জনকে নিয়োগ করা হবে। নির্দিষ্ট যোগ্যতায় ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (Wesy Bengal Health recruitment Board) এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।

শূন্যপদ

শূন্যপদ

৮/২০২১ বিজ্ঞপ্তিতে পোস্ট বেসিক বিএসসিতে ২০৩২টি পদ রয়েছে। বেসিক বিএসসিতে রয়েছে ১০৮ টি পদ। ১২/২০২১ বিজ্ঞপ্তিতে ৩৯৭ জন পুরুষ ও ৩৫৭৭ জন মহিলা নার্স নিয়োগ করা হবে।

যোগ্যতা

যোগ্যতা

  • পোস্ট বেসিক বিএসসি- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স উত্তীর্ণ হতে হবে।
  • বেসিক বিএসসি- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বেসিক বিএসসি নার্সিং কোর্স উত্তীর্ণ হ হতে হবে।
  • পুরুষ ও মহিলা সবার ক্ষেত্রেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা মিডওয়াইফারি কোর্স উত্তীর্ণ হতে হবে। এছাড়া সবাইকেই বাংলা কিংবা নেপালি ভাষা বলতে ও লিখতে জানতে হবে।
বয়সসীমা

বয়সসীমা

১ জানুয়ারি ২০২১ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। জন্মের তারিখ হতে হবে ১ জানুয়ারি ১৯৮২ থেকে। তবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পারবেন।

বেতন

বেতন

রাজ্য সরকারে পে লেভেল ৯ অনুযায়ী ২৯,৮০০ টাকা। তবে এর সঙ্গে অন্য ভাতাও যুক্ত হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১৮ নভেম্বর। আবেদন করার সময় নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। সেই সময় বৈধ মেল আইডি, মোবাইল নম্বর এবং কোন পদের জন্য আবেদন তা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন সেকশনে গিয়ে বাকি অংশ পূরণ করতে হবে।
আবেদনের সঙ্গে দিতে হবে ২১০ টাকা। তা দিতে হবে নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এসসিএসটি প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে তার প্রিন্টআউট রাখতে হবে।
শিক্ষাগত যোগ্যতার নিরিখে ৭৫ নম্বর রাখা হয়েছে। অভিজ্ঞতার জন্য ১০ নম্বর। ১৫ নম্বর রাখা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। প্রথম দুটি ক্ষেত্রে যাঁরা বেশি নম্বর পাবেন, তাঁদেরই ইন্টারভিউয়ে ডাকা হবে।

বিজ্ঞপ্তি দেখতে http://www.wbhrb.in/uploads/ads/ad_618154e957abe.pdf
অনলাইন আবেদনের জন্য http://www.wbhrb.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+