West Bengal Govt job 2024: বাংলায় কর্মসংস্থানে বড় সুযোগ, চুক্তিতে সরকারি কাজের সুযোগ দক্ষিণ দিনাজপুর জেলায়
West Bengal Govt job 2024: বাংলায় চাকরি খুঁজছেন! কিন্তু খোঁজ পাচ্ছেন না? চিন্তা নেই, কর্মসংস্থানের বড় সুযোগ। তাও আবার দক্ষিণ দিনাজপুর জেলায়। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে (District Health & Family Welfare Samiti, Dakshin Dinajpur) বেশ কিছু শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আর সেই মতো শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। কীভাবে- কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই আবেদন (West Bengal Govt job 2024) করতে বলা হয়েছে।

- West Bengal Govt job 2024: কীভাবে আবেদন
ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বেশ কয়েকটি পদের জন্য এই নিয়োগ করা হবে। আর তা করতে অনলাইনের মাধ্যমে এই পদের (West Bengal Govt job 2024) জন্য আবেদন করা যাবে। এজন্যে এই লিঙ্কে http://www.wbhealth.gov.in কিংবা https://hr.wbhealth.gov.in/ - এই লিঙ্কে ক্লিক করে এই পদের জন্য আবেদন করা যাবে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে এই পদের জন্য আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।
- West Bengal Govt job 2024: বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি এই নিয়োগ করবে। Laboratory Technician পদের জন্য এই নিয়োগ (West Bengal Govt job 2024) করা হবে। মোট ৭ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। তবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। তবে এই পদে যোগ্য প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। এক একটি ক্ষেত্রে পাশ করলে পরের প্রক্রিয়ায় আবেদনকারীকে ডাকা হবে। এই পদে আবেদনের আগে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে-West Bengal Govt job 2024 - ক্লিক করতে হবে।
- West Bengal Govt job 2024: শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অনুমোদন রয়েছে এমন যে কোনও প্রতিষ্ঠান থেকে B.SC in Medical Laboratory Technology (BMLT) কিংবা BMLS ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি Diploma in Medical Laboratory Technology (DMLT) কিংবা DMLS কোর্স করা থাকতে আবেদনকারীকে। নুন্যতম দু'বছরের অভিজ্ঞতা থাকলেও এই পদের জন্য আবেদন (West Bengal Govt job 2024) করা যাবে। আরও জানতে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
- West Bengal Govt job 2024: বয়স এবং বেতন
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৬০ বছর। কাজের জন্য বেছে নেওয়া প্রার্থীকে প্রতি মাসে ২১,০০০ টাকা বেতন (West Bengal Govt job 2024) দেওয়া হবে বলেও জানানো হিয়েছে।












Click it and Unblock the Notifications