WBJEE 2022 Result Date: কবে প্রকাশিত হচ্ছে ফলাফল, রেজাল্ট দেখবেনই বা কীভাবে
খুব শিঘ্রই প্রকাশিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২২ (West Bengal Joint Entrance Examination, WBJEE 2022) -এর ফলাফল। এমনটাই মনে করা হচ্ছে। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে এই দ
WBJEE 2022 Result Date: খুব শিঘ্রই প্রকাশিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২২ (West Bengal Joint Entrance Examination, WBJEE 2022) -এর ফলাফল। এমনটাই মনে করা হচ্ছে। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে এই দিন ঘোষণা করা হবে বলেই খবর।
অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.ইন-এ এই সংক্রান্ত তথ্য দেখা যাবে। তেমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করারও তোড়জোর চলছে। খুব শিঘ্রই প্রকাশিত হবে বলে খবর।

গত ৩০ এপ্রিল WBJEE -এর পরীক্ষা নেওয়া হয়েছিল
গত ৩০ এপ্রিল WBJEE -এর পরীক্ষা নেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতি'র কথা মাথায় রেখে এই পরীক্ষা নেওয়া হয়। সেই কারণে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। এবার ফলাফল প্রকাশের পালা। আর সেদিকে তাকিয়ে যে সমস্ত আবেদনকারীরা WBJEE 2022 পরীক্ষায় অংশগ্রহণ করে ছিলেন তারা ৩১ মে এর মধ্যে তাদের ফলাফল আশা করতে পারেন। WBJEE 2022 পরীক্ষা মোট 200 নম্বরের জন্য নেওয়া হয়েছিল। প্রশ্নপত্রে 155টি MCQ প্রশ্ন ছিল।

WBJEE 2022 মার্কিং স্কিম-
চারটি বিকল্পের মধ্যে একটি সঠিক উত্তর।
ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নম্বর কাটা হবে।
হাত না দেওয়া প্রশ্নের জন্য কোন নম্বর দেওয়া হবে না।
WBJEE অফিসিয়াল ওয়েবসাইট- wbjeeb.nic.ইন

WBJEE ফলাফল 2022: কিভাবে দেখবেন?
WBJEE অফিসিয়াল ওয়েবসাইট- wbjeeb.nic.ইন - এ ক্লিক করতে হবে।
এরপর ফলাফল লিঙ্কে ক্লিক করতে হবে।
প্রয়োজন হলে লগইন ক্রেডেনশিয়াল দিতে হবে।
ফলাফল এবং WBJEE স্কোরকার্ড পরীক্ষা করুন।

মেধা তালিকা প্রকাশ হবে
WBJEE-এর ফলাফল গত বছর ৬ অগস্ট প্রকাশ করা হয়েছিল। তবে এই পরীক্ষা ১৭ জুলাই নেওয়া হয়েছিল। তবে বলে রাখা প্রয়োজন, ২০২০ সালে এই পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ২ তারিখ নেওয়া হয়েছিল। আর সেই সময়ে অনেক আগেই ফলাফলও প্রকাশ করা হয়। আর তা হয় ৭ অগস্ট। WBJEEB WBJEE 2022- এর আবেদনকারীর স্কোরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হয়। পেপার বা বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দুটি পৃথক মেধাক্রম প্রকাশ করা হবে বলেও জানা যাচ্ছে।

খুব শিঘ্রই বাকি পরিক্ষার রেজাল্ট
খুব শিঘ্রই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষারও ফলাফল প্রকাশ হতে চলেছে। জানা যাচ্ছে, জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই একের পর এক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি খাতা দেখার কাজ চলছে বলেই শিক্ষা দফতর সূত্রে খবর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications