Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Teacher Recruitment 2023: প্রতীক্ষার অবসান, শিক্ষক নিয়োগে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু

West Bengal Teacher Recruitment 2023: দীর্ঘ প্রতীক্ষার অবসান! শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু। আজ সোমবার থেকে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে এই কাউন্সেলিং শুরু হয়েছে। সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে ইতিমধ্যে সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে।

যা চলবে দুপুর ২টো পর্যন্ত। আর এই কাউন্সেলিং প্রক্রিয়া ঘিরে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এসএসসির (SSC) তরফে। শিক্ষক নিয়োগ সহ একাধিক নিয়োগ (West Bengal Teacher Recruitment 2023) নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে।

WB Teacher Recruitment 2023

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক আধিকারিক এখন জেলে। এহেন দুর্নীতির প্রশ্নে বারবার কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়তে হয়েছে শিক্ষা দফতরকে। এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করল স্কুল সার্ভিস কমিশন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে এই কাউন্সেলিং প্রক্রিয়া (West Bengal Teacher Recruitment 2023) নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে সেজন্যে সতর্ক কমিশন। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে এসএসসির তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন গোটা কাউন্সিলিং প্রক্রিয়া জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। শূন্যস্থানের যাবতীয় তথ্য সহ সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হবে ওই স্ক্রিনের মাধ্যমে। অন্যদিকে কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়া সমস্ত চাকরি প্রার্থীর নথি যাচাই করা হচ্ছে। আর এরপরেই ভিতরে যাওয়ার সবুজ সঙ্কেত দেওয়া হচ্ছে।

তবে এর মধ্যেও বেশ কয়েকটী পর্যায়ে ভেরিফিকেশন করা হবে। আর সেই মতো কাউন্সিলিং প্রক্রিয়া (West Bengal Teacher Recruitment 2023) এগিয়ে চলবে। তবে এদিন কোনও সুপারিশপত্র দেওয়া হবে না। কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত নির্দেশিকা রয়েছে। তবে চাকরি প্রার্থীরা এদিন শুধুমাত্র স্কুল পছন্দ করতে পারবেন। এমনটাই জানা গিয়েছে। এদিন প্রায় ৩০০ জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্যে ডাকা হয়েছে।

দীর্ঘ আট বছরের প্রতীক্ষা। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া অবশেষে শুরু হওয়া খুশি চাকরি প্রার্থীরা (West Bengal Teacher Recruitment 2023)। কার্যত চোখেমুখে আশার আলো। চাকরি প্রার্থীদের দাবি, দীর্ঘ লড়াইয়ের ফল পাওয়া গেল। আশা করা যাচ্ছে সব কিছু ঠিক ভাবেই এগোবে এবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+