UPSC-র মাধ্যমে ভারতীয় সেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
UPSC-র মাধ্যমে ভারতীয় সেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
UPSC-র মাধ্যমে ভারতের স্থল, জল এবং বায়ুসেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করা যাবে, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : ১১/২০২১সিডিএস-২
মোট শূন্যপদ : ৩৩৯ (ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১০০, ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি ২২, এয়ারফোর্স অ্যাকাডেমিতে ৩২, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ১৮৫টি পদ)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
২) ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।
৩) এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাস বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক।
৪) স্নাতক স্তরের শেষ বর্ষে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি - ১৮ থেকে ২৩ বছর (অবিবাহিত পুরুষ)
২) ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি - ১৮ থেকে ২৩ বছর (অবিবাহিত পুরুষ)
৩) ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাকাডেমি - ২০ থেকে ২৪ বছর
৪) অফিসার ট্রেনিং অ্যাকাডেমি - ১৮ থেকে ২৪ বছর (অবিবাহিত পুরুষ)
৫) অফিসার ট্রেনিং অ্যাকাডেমি - ১৮ থেকে ২৪ বছর (অবিবাহিত মহিলা)
আবেদনের ফি
১) জেনারেল - ২০০ টাকা
২) এসসি/এসটি প্রার্থীদের ফি দিতে হবে না।
৩) ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।
২) আবেদনের শেষ দিন - ২৪/০৮/২০২১
৩) আবেদনের সময়ে ২০ থেকে ৩০০ কেবি সাইজের ছবি এবং নিজের সইয়ের স্ক্যান কপি আপলোড করতে হবে।
পরীক্ষা
১) লিখিত পরীক্ষা (ইংরাজি) - ১০০ নম্বর
২) জেনারেল নলেজ - ১০০ নম্বর
৩) এলিমেন্টারি ম্যাথেমেটিক্স - ১০০ নম্বর
৪) ইন্টারভিউ ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য ইংরাজি - ১০০ নম্বর
৫) জেনারেল নলেজ - ১০০ নম্বর
৬) ইন্টারভিউ
কোথায় আবেদন
১) https://www.upsconline.nic.in/mainmenu2.php লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে।
২) file:///C:/Users/user/AppData/Local/Temp/CDSII2021-E.pdf লিঙ্কে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি জেনে নিন।












Click it and Unblock the Notifications