সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি
সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি
সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে একাধিক ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে জানা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শূন্যপদ : ২৫টি
বিজ্ঞপ্তি নম্বর : CPRI/04/2021
কোন কোন শূন্যপদ
১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্য়ান্ট - ৬ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১)।
২) টেকনিশিয়ান গ্রেড দুই - ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।
৩) অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই - ৪
৪) অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি টাইপিং) - ১
৫) স্টেনোগ্রাফার গ্রেড তিন - ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)।
৬) এমটিএস গ্রেড ওয়ান (ওয়াচম্যান) - ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ২)।
শিক্ষাগত যোগ্যতা
১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্য়ান্ট - ফার্স্ট ক্লাস সহ ইলেক্ট্রিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা। ৫ বছরর কাজের অভিজ্ঞতা।
২) টেকনিশিয়ান গ্রেড দুই - ইলেক্ট্রিশিয়ান ট্রেডে দুই বছরের আইটিআই সার্টিফিকেট। ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
৩) অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই - কমার্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ডিগ্রি। প্রতি মিনিতে ৩০ শব্দের গতিতে ইংরাজি টাইপিং। তিন বছরের অভিজ্ঞতা।
৪) অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি টাইপিং) - আর্টস/কমার্স/সায়েন্স/ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস। ডিগ্রি স্তরে হিন্দি বিষয় হিসেবে পড়তে হবে। প্রতি মিনিতে ৩০ শব্দের গতিতে ইংরাজি টাইপিং। প্রতি মিনিতে ২৫ শব্দের গতিতে হিন্দি টাইপিং। তিন বছরের অভিজ্ঞতা।
৫) স্টেনোগ্রাফার গ্রেড তিন - কমার্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস ম্যানেজমেন্ট/আর্টসে ফার্স্ট ক্লাস। প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে স্টেনোগ্রাফি স্পিড। প্রতি মিনিতে ৩০ শব্দের গতিতে ইংরাজি টাইপিং। তিন বছরের অভিজ্ঞতা।
৬) এমটিএস গ্রেড ওয়ান (ওয়াচম্যান) - প্রাক্তন সেনাকর্মী। দশম শ্রেণি পাস।
বয়সের সীমা
১) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্য়ান্ট - উর্ধ্বসীমা ৩৫ বছর।
২) এমটিএস - ৪৫ বছর।
৩) অন্যান্য পদ - ৩০ বছর।
৪) বয়স হতে হবে ২০২১ সালের ৫ এপ্রিলের মধ্যে।
৫) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি
১) https://www.cpri.in/ ও https://meta-secure.com/cpri-042021/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
২) বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৩) আবেদন জমা দেওয়ার শেষ দিন ৫ এপ্রিল।












Click it and Unblock the Notifications