ভারতে ৫ কোটি ৩০ লক্ষের ওপর বেকার! তথ্য CMIE এর, গত অগাস্টের পর বেকারত্বের হার সর্বাধিক
দেশে বেকারের হারের সংখ্যা ৭.৯ শতাংশ
করোনাকালে যখন কর্মসংস্থান নিয়ে দেশজোড়া দুশ্চিন্তা চলছে তার মধ্যেই এমন এক তথ্য উঠে এসেছে। যার নিশ্চিতভাবেই অত্যন্ত উদ্বেগজনক। ভারতে কর্মহীনদের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে গত বছরের শেষেই। এই তথ্য জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। তার মধ্যে একটা বড় অংশ মহিলা বলেও পরিসংখ্যানে উঠে এসেছে।

দেশে বেকারের হারের সংখ্যা ৭.৯ শতাংশ
CMIE সূত্রে জানা গিয়েছে, ৩ কোটি ৫০ লক্ষ বেকার এখন সক্রিয়ভাবে কাজ খুঁজছেন। ১ কোটি ৭০ লক্ষ মানুষ যাদের কাজ করার ইচ্ছা আছে কিন্তু তাঁরা সক্রিয়ভাবে কাজ খুঁজছেন না। দেশে বেকারের হারের সংখ্যা ৭.৯ শতাংশ। ১ কোটি ৭০ লক্ষ মানুষকে সঠিক কর্মসংস্থান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যে ৩ কোটি ৫০ লক্ষ বেকার কাজ খুঁজছিলেন তাঁদের মধ্যে ২৩ শতাংশ বা ৮০ লক্ষ বেকারই মহিলা।

৯০ লক্ষ মহিলা কাজ করতে ইচ্ছুক
গত বছর সমীক্ষায় উঠে এসেছিল আরও এক তথ্য। যেখানে দেখা গিয়েছিল গত বছরের শেষ পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষ মানুষ বেকার ছিল। তাঁদের মধ্যে ৯০ লক্ষ মহিলা কাজ করতে ইচ্ছুক ছিল কিন্তু তাঁরা সঠিক ভাবে কাজের আবেদন করেনি। তাহলে এটা কি মহিলাদের চাকরি পাওয়ার অভাব নাকি সমাজে মহিলাদের কর্মসংস্থানের সঠিক সমর্থন না করার অভাব!

CMIE সূত্রে কী জানা গেল
CMIE বিশ্বব্যাংকের তথ্যের ভিত্তিতে জানিয়েছে, ২০২০ সালে করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে কর্মসংস্থানে যথেষ্ট হানি পড়েছে। যেখানে বেকারের সংখ্যা দাঁড়িয়েছিল ৫৫ শতাংশ। ২০১৯ সালে বেকারের সংখ্যা ছিল ৫৮ শতাংশ। যা দেশে ছিল ৪৩ শতাংশ, যা ছিল সর্বনিম্ন। যেখানে আগে ভারতের কর্মসংস্থানের হার ছিল ৩৮ শতাংশ।
CMIE আরও জানিয়েছে, বেকারত্বের সমস্যা কখনই বেকারত্বের হারের ওপর নির্ভর করে না। বেকারত্বের সমস্যার প্রধান কারণ হল, কর্মসংস্থানের হার ও উৎসাহীহীন অল্প বয়সী মহিলাদের কর্মশক্তি। বর্তমানে ৬০ শতাংশ জনসংখ্যার সঠিক কর্মসংস্থান খোঁজাই দেশের সমৃদ্ধির একমাত্র পথ। বর্তমানে দেশে ১৮ কোটি ৭৫ লক্ষ মানুষকে কাজে নিয়োগ করলে কর্মসংস্থানের হারের সঠিক মানে পৌঁছাতে পারবে।












Click it and Unblock the Notifications