Recruitment News: বেশ কিছু পদে নিয়োগের বিজ্ঞপ্তি SAIL-এর! মাসিক বেতন ১ লক্ষের ওপরে
Recruitment News: বেশ কিছু পদে নিয়োগের বিজ্ঞপ্তি SAIL-এর! মাসিক বেতন ১ লক্ষের ওপরে
বেশ কিছু পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ভারত সরকারের অধীনস্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে।
আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০২৩।

শূন্যপদের সংখ্যা
মোট শূন্যপদের সংখ্যা ১৫৮। এর মধ্যে ৪ টি পদ রয়েছে ম্যানেজারের। ছটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ৫ টি মেডিক্যাল অফিসারের পদ, ৮৬ টি পদ রয়েছে অপারেটর কাম টেকনিশিয়ানের। ৪৭ টি পদ রয়েছে অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ানের।

বিভিন্ন পদে বিভিন্ন রকমের যোগ্যতা
একইসঙ্গে বিভিন্নপদে নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্যে ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে বিই কিংবা বিটেকের ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার পদের জন্য যাঁরা আবেদনি করবেন, তাঁদেরকে এবিবিএসের সঙ্গে জেনারেল সার্জারিতে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি করতে হবে।

বয়সসীমা
যেসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেইসব পদের জন্য বয়স হতে হবে ২৮ থেকে ৪১ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতনক্রম
ম্যানেজার পদের মাসিক বেতন ৮০ হাজার থেকে ২,২০০০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং মেডিক্যাল অফিসার পদের বেতন ৫০ হাজার টাকা থেকে ১,৬০০০০ টাকার।

কীভাবে আবেদন
অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য আবেদনকারীকে সেইলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১০ ডানুয়ারি ২০২৩ পর্যন্ত। আবেদনকারীকে নিয়োগের বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==












Click it and Unblock the Notifications