India Post GDS Recruitment 2023: হাতে আর কিছুক্ষণ, বদলে যাবে ভাগ্য! এখনই করুন আবেদন
India Post GDS Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর! ভারতীয় পোস্ট (India Post) অফিসে মোটা বেতনে একাধিক চাকরির সুযোগ। বিশেষ করে সরকারি চাকরির খোঁজ করছেন (Sarakri Naukri) যারা তাদের কাছে বড় সুযোগ।
তবে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আজ ২৩ অগাস্টই। হাতে আর মাত্র কিছুক্ষণ বাকি। দ্রুত এই পদে আবেদন করতে বলা হয়েছে।

- India Post GDS Recruitment 2023: কীভাবে আবেদন
ভারতীয় ডাক বিভাগ এই নিয়োগ (India Post) করবে। গ্রামীণ ডাক সেবক পদের (GDS) জন্যে নিয়োগ হবে। এজন্যে পোস্ট অফিসের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়া এই লিঙ্কে- indiapostgdsonline.gov.in ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। ফলে রাত ১২ টার আগেই ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
- India Post GDS Recruitment 2023: বিজ্ঞপ্তি
হাতে আর মাত্র কিছুক্ষণ। আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি ( India Post GDS 2023 Notification) পড়ে নিন। এজন্যে এই লিঙ্কে- India Post GDS Recruitment ক্লিক করতে হবে।
- India Post GDS Recruitment 2023: জরুরি তথ্য
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হবে স্ক্রুটিনির কাজ। আগামীকাল বৃহস্পতিবার অরথগাত ২৪ তারিখ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত ফর্ম এডিট করা যাবে। এজন্যে বিশেষ উইন্ডো খোলা হবে বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে। ফলে যে সমস্ত আবেদনকারী GDS এর জন্যে আবেদন করেছিলেন তাঁরা সরাসরি আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর অনলাইনে আবেদন করতে হবে।
- India Post GDS Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
ভারতীয় ডাক বিভাগ GDS পদের জন্যে নিয়োগ ( India Post GDS Vacancy) সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০,০৪১ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। যার মধ্যে পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, গ্রামীণ ডাক সেবক রয়েছে। কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যের জন্যে এই নিয়োগ করা হবে।
- India Post GDS Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
বিজ্ঞপ্তি অনুযায়ী নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। এমনকি সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে।
- India Post GDS Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
দশম শ্রেণি পাস করা প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তবে বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসাবে গণিত এবং ইংরেজি থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটার সহ একাধিক বিষয়ে দক্ষ থাকতে হবে আবেদনকারীকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications