NSOU Recruitment 2024: বাংলায় শিক্ষকতা করতে চান? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ

NSOU Recruitment 2024: বাংলায় শিক্ষাকতা করার সুযোগ খুঁজছেন? তাহলে আপনার কাছে বড় সুযোগ। আর তা দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU)। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফ্যাকাল্টি হিসাবে এই নিয়োগ করা হবে।

বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনে (NSOU Recruitment 2024) আলোচনা করা হল-

NSOU Recruitment 2024

  • NSOU Recruitment 2024: কীভাবে আবেদন

সরাসরি ইন্টারভিউ'য়ের মাধ্যমে এই নিয়োগ (NSOU Recruitment 2024) করা হবে। আর তা আগামী ১৬ ফেব্রুয়ারি নেওয়া হবে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, সল্টলেকে ইন্টারভিউ'য়ের জন্যে ব্যবস্থা করা হয়েছে। সাড়ে ১২ টা থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ফলে ১২ টার মধ্যেই সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য এবং সংশ্লিষ্ট প্রমাণ্য নথি সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

  • NSOU Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং অন্যান্য নথি

দুজন ফ্যাকাল্টিকে নিয়োগ করবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। নিয়োগ (NSOU Recruitment 2024) হবে Special Education (Intellectual Disability / Mental Retardation) এবং Special Education (preferably Hearing Impairment) পদের জন্য। ফুল টাইম, তবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। আর তা পড়তে এই লিঙ্কে- NSOU Recruitment 2024- ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে- https://www.wbnsou.ac.in/index_web.shtml - ক্লিক করতে হবে।

  • NSOU Recruitment 2024: কারা আবেদনের যোগ্য

নিয়োগ (NSOU Recruitment 2024) সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা আছে। আর সেই মতো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। ইউজিসি স্বীকৃত নিয়মবিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর থাকতে হবে। এছাড়াও অধ্যক্ষ এবং উপাচার্যরাও এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। তবে আবেদনকারীর বয়স কখনও ৬৫ বছরের বেশি হওয়া চলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+