Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RBU Recruitment 2023: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন জানুন

RBU Recruitment 2023: বাংলায় কাজের সুযোগ। তাও আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের দফতরের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই (RBU Recruitment 2023) আবেদন করুন-

RBU Recruitment 2023

RBU Recruitment 2023: কীভাবে আবেদন-

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই পদের জন্যে আবেদন অফলাইনের (RBU Recruitment 2023) মাধ্যমে করতে হবে। আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে পাঠাতে হবে। আর সেই ঠিকানাটি হল - "The Registrar, Emerald Bower Campus, 56A, B.T. Road, Kolkata - 700 050"। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১লা ডিসেম্বর।

RBU Recruitment 2023: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

মূলত Office Assistant হিসাবে নিয়োগ (RBU Recruitment 2023) করা হবে। তবে আবেদনকারীকে ইংরেজি এবং কম্পিয়টারের বিষয়ে দক্ষ হতে হবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই পদে আবেদনে আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর এজন্যে- RBU Recruitment 2023 - লিঙ্কে ক্লিক করতে হবে। এছাড়া এই লিঙ্কে- https://rbu.ac.in/- ক্লিক করেও বিস্তারিত জানা যাবে। মোট তিনটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

RBU Recruitment 2023:জরুরি তথ্য

চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এক বছরের জন্যে এই নিয়োগ (RBU Recruitment 2023) করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। প্রতি মাসে ২৪,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এই পদের জন্যে নিয়োগ পরীক্ষার মাধ্যমে করা হবে। এজন্যে শর্টহ্যান্ডে স্পিড, ট্রান্সক্রিপশনের পরীক্ষাও দিতে হবে আবেদনকারীকে। এই পদের জন্যে আবেদনকারীর বয়স কখনই ৩৫ বছরের বেশি হবে না।

RBU Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-

যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই পদের (RBU Recruitment 2023) জন্যে আবেদন করা যাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। এছাড়াও ইংরেজিতে ন্যূনতম ১০০ শব্দ টাইপিং স্পিডের দক্ষতা থাকতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় আবেদনের আগে মাথায় রাখতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+