কয়েকশো নিয়োগের বিজ্ঞপ্তি আরবিআই-এর! স্নাতক যোগ্যতা থাকলে অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন

কয়েকশো নিয়োগের বিজ্ঞপ্তি আরবিআই-এর! স্নাতক যোগ্যতা থাকলে অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন

নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি দিয়েছে আরবিআই (RBI)। অ্যাসিস্ট্যান্ট (assistant) পদে প্রায় ৯৫০ জনকে নিয়োগ করা হবে। নির্দিষ্ট বয়সীমার মধ্যে থাকলেই স্নাতকরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

বয়সসীমা

১ ফেব্রুয়ারি ২০২২-এর নিরিখে বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ২ ফেব্রুয়ারি ১৯৯৪ থেকে ১ ফেব্রুয়ারি ২০০২ সালের মধ্যে)। তবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

যোগ্যতা

যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউট থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও শাখার স্নাতক হতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি কিংবা শারীরিক প্রতিবন্ধীরা পাশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন। এই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২২-এর মধ্যে। আবেদনকারীরা https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4085-এ গিয়ে একবার পুরো নোটিশটি দেখে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিন।

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি, মেইন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে। প্রলিমিনারি পরীক্ষা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ছাড়াও থাকবে নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটির প্রশ্ন। ৬০ মিনিটে ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পরীক্ষায় পাশ করলে মেইন পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট।

পরীক্ষার ফি

পরীক্ষার ফি

পরীক্ষার ফি হিসেবে সাধারণ পরীক্ষার্থীদের মোট ৪৫০ টাকা দিতে হবে। এর মধ্যে রয়েছে ইন্টিমেশন চার্জও। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনা কর্মীদের পরীক্ষার ফি দিতে না হলেও, শুধু ইন্টিমেশন চার্জ হিসেবে ৫০ টাকা দিতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আইএমপিএসের মাধ্যমে ফি জমা করা যাবে। তবে অনলাইনে ফি দেওয়ার সময় ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ইরিসিট পাওয়া যাবে, যার প্রিন্ট আউট রাখতে হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

আরবিআই-এর ওয়েবসাইট https://www.rbi.org.in/-এ গিয়ে অলনাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে আবেদনকারীকে তাঁর ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রেডি রাখতে হবে। উপযুক্ত জায়গায় গিয়ে তা আপলোড করতে হবে। আবেদন করার শেষ তারিখ ২০২২-এর ৮ মার্চ। https://ibpsonline.ibps.in/rbiafeb22/-এ ক্লিক করে আবেদন করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+