Railway Recruitment: পরীক্ষা না দিয়েই ক্লাস ৮ এবং ১০ উত্তীর্ণদের জন্যে রেলে দারুন কাজের সুযোগ
Railway Recruitment: পরীক্ষা না দিয়েই ক্লাস ৮ এবং ১০ উত্তীর্ণদের জন্যে রেলে দারুন কাজের সুযোগ
Railway Recruitment 2022: ভারতীয় রেলে চাকরি পেতে দারুন সুযোগ। পূর্ব রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদ সহ একাধিক শূন্যপদে (Railway Recruitment 2022) কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সমস্ত নিয়োগ বন্ধ ছিল। কিন্তু পরিস্থিতি ঠিক হতেই ফের একবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আবেদনের শেষ তারিখ আগামী ১০ মে
এই পদের জন্যে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত ১১ এপ্রিল থেকে এই শূন্যপদের (Railway Recruitment 2022) জন্যে আবেদন করা যাচ্ছে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১০ মে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর সেজন্যে আরআরসি-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর সেজন্যে এই লিঙ্কে rrcer.কম- ক্লিক করতে হবে। সেখানেই বিস্তারিত বলা রয়েছে।

২৯৭২ টি শূন্যপদের জন্যে নিয়োগ
ইতিমধ্যে রেলের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আবেদনের আগে ভালো (Railway Recruitment 2022) ভাবে দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৯৭২ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। এই নিয়োগ পূর্ব রেলের একাধিক ডিভিশনের জন্যে নিয়োগ (Recruitment) করা হবে। এমনটাই জানা যাচ্ছে। তবে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেখতে চাইলে ক্লিক করতে হবে- https://139.99.53.236:8443/rrcer/Notification%20for%20Engagemnet%20of%20Act%20Apprentices%20for%20Trg.%20Slots%20in%20Units%20of%20E.%20Rly.%20for%202021-22.pdf - এই লিঙ্কে।

শিক্ষাগত যোগ্যতা-
প্রায় দু হাজারেও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে রেল। এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি। জানা যাচ্ছে, আবেদনকারীকে অবশ্যই ক্লাস ১০ পাশ করতেই হবে। আর তা যে কোনও মান্যতাপ্রাপ্ত বোর্ড থেকে পাশ করলেই আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। তবে অন্য কয়েকটি পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ক্লাস ৮ পাশ করতেই হবে। তবে ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট থাকাটা প্রয়োজন।

কীভাবে বেছে নেওয়া হবে-
এই শূন্যপদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে কোনও পরীক্ষা দিতে হবে না। এই পদে মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করবে পূর্ব রেল। তবে এই বিষয়ে আবেদনের ক্ষেত্রে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখানেই বিস্তারিত ভাবে বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, বেশ কয়েকটি দফায় অ্যাপ্রেন্টিস শূন্যপদে বেশ কয়েকটি ভিডিশনে নিয়োগ করেছে ভারতীয় রেল। সেই মতো আসানসোল, হাওড়া, শিয়ালদহ সহ বিভিন্ন ডিভিশনেও এই সংক্রান্ত নিয়োগ হচ্ছে। রেলের ওয়েবসাইট এই বিষয়ে খেয়াল রাখতে পারেন।












Click it and Unblock the Notifications