Madhyamik Exam 2024: কবে থেকে মিলবে মাধ্যমিকের অ্যাডমিট? নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ
Madhyamik Exam 2024: আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে নির্দেশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। আর সেই নির্দেশ অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
তবে পরীক্ষার্থীরা (Madhyamik Exam 2024) পাবেন আগামী ২৪ জানুয়ারি থেকে। এমনটাই পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সমস্ত জেলা এবং স্কুলগুলিতে (Madhyamik Exam 2024) এই নির্দেশিক পাঠানো হয়েছে। আর সেই নির্দেশ অনুযায়ী, সমস্ত জেলাতেই পর্ষদের তরফে ক্যাম্প অফিস খোলা হবে। আর সেই অফিসের মাধ্যমেই অ্যাডমিট কার্ড নিতে পারবে স্কুলগুলি। আর তা আগামী ২২ জানুয়ারি অকাল ১১ টা থেকে দেওয়া হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। তবে সেদিন অ্যাডমিট কার্ড পাবেন না পরীক্ষার্থীর। তা পাবেন আগামী ২জানুয়ারি থেকে। স্কুলগুলি থেকেই সেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করে নেওয়ার কথা বলা হয়েছে। আর তা করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে। অন্যদিকে অ্যাডমিট কার্ডের জন্য "এনরোলমেন্ট ফর্ম" এখনও বেশ কিছু স্কুল জমা দিতে পারেনি। সেই স্কুলগুলির জন্য ফের সময়সীমা মধ্যশিক্ষা পর্ষদের (Madhyamik Exam 2024) তরফে বাড়ানোর কথা হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম জমা দিতে পারবে।
এক্ষেত্রে লেট ফাইন দিতে হবে স্কুলগুলিকে। এমনটাই নির্দেশিকায় জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (Madhyamik Exam 2024) তরফে। বলে রাখা প্রয়োজন, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত "এনরোলমেন্ট ফর্ম" জমা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু বেশ কিছু স্কুল তা জমা দিতে পারেনি। আর তা দেখেই নতুন করে পর্ষদের তরফে সময় বাড়ানোর কথা জানানো হয়েছে। অন্যদিকে এবার মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) সুষ্ট ভাবে করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পর্ষদের তরফে। জেলায় জেলায় নজরদারি টিম তৈরি করা হয়েছে। এই টিম সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করবেন। এমনটাই জানা গিয়েছে।
এই পরিদর্শনে বেশ কয়েকটি বিষয় এই টিম খতিয়ে দেখবে। বিশেষ করে পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো এবং পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষা কর্মী রয়েছে কিনা তা দেখবেন আধিকারিকরা। সে মতো পর্ষদকে রিপোর্ট দেবেন তাঁরা। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications