কলকাতা পুরসভায় স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি! আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে
কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। পঞ্চদশ ফিনান্স কমিশনের হেলথ গ্রান্টে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৩০ । এর মধ্যে অসংরক্ষিত ১৪, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১। এছাড়া তফশিলি জাতিদের ৭, উপজাতিদের ২, ওবিসি-এ ৩ এবং ওবিসি-বি-র জন্য ৩টি পদ সংরক্ষিত রয়েছে।

যোগ্যতা
এই কাজের জন্য অবশ্যই আবেদনকারীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও ইনস্টিটিউট স্বীকৃত জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স কিংবা বিএসসি নার্সিং কোর্স সম্পূর্ণ করতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আবেদনকারীর নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীর বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়স
২০২৩-এর ১ জানুয়ারির নিরিখে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

বেতন
যাঁরা শেষে নির্বাচিত হবেন, তাঁদেরকে প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।

প্রার্থী বাছাই
মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের পরে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পরে প্যানেল তৈরি করা হবে। সব মিলিয়ে থাকবে ১০০ নম্বর। ইন্টারভিউয়ের সময় যাবতীয় নথির অরিজিনাল কপি দেখা হবে।

কীভাবে আবেদন
নির্দিষ্ট বয়ানে আবেদন করতে https://www.kmcgov.in/KMCPortal/downloads/StaffNurse_FinanceCommission_28_02_2023.pdf-এ ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্র পূরণ করার পরে তা বিভিন্ন প্রমাণপত্র সহ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২০২৩-এর ১৫ মার্চ বিকেল ৪ টে পর্যন্ত (ছুটির দিন বাদে)।
The Chief Municipal Health Officer
CMO Building, Second Floor (Front of Room No 254)
Kolkata Municipal Corporation CMO building
5, SN Banerjee Road, Kolkata 700013.












Click it and Unblock the Notifications