JSSC Teacher Recruitment 2023: ২৬ হাজারেও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ, দেখুন সেই বিজ্ঞপ্তি
JSSC Teacher Recruitment 2023: দেশের একাধিক রাজ্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে। প্রাথমিক কিংবা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হচ্ছে। গত কয়েকদিন আগেই বিহারে কয়েক হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করেছে।
এবার বাংলার প্রতিবেশী রাজ্যেও একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগ ( Teacher Recruitment ) করা হবে। যা খবর তাতে ২৬ হাজারেরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

JSSC Teacher Recruitment 2023: অনলাইনের মাধ্যমে আবেদন
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে jharkhand staff selection commission। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে।
কিংবা এই লিঙ্কে- jssc.nic.in ক্লিক করেও শিক্ষক পদের জন্যে আবেদন (JSSC Shikshak Bharti 2023) করতে পারা যাবে। তবে মাথায় রাখতে হবে এই পদের জণ্যে আবেদনের শেষ ৭ সেপ্টেম্বর।
JSSC Teacher Recruitment 2023: নিয়োগ সংক্রান্ত জরুরি তথ্য
জানা গিয়েছে, এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে তা আগামী ৮ অগাস্ট থেকে করা যাবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। যদিও ঝাড়খণ্ডের SC এবং ST প্রার্থীদের দিতে হবে মাত্র ৫০ টাকা।
ঝাড়খণ্ড রাজ্য স্তরে যে যোগ্যতা পরীক্ষা হয় এই পদের জন্যে আবেদনের আগে তা করতে হবে। আর তা করা থাকলেই এই পদের জন্যে আবেদন করা যাবে।
JSSC Teacher Recruitment 2023: কীভাবে নিয়োগ
এই পদের জন্যে আবেদন নুন্যতম ২১ বছর থেকেই করা যাবে। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। তবে এই পদের জন্যে আবেদন করার আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- JSSC Teacher Recruitment 2023 ক্লিক করতে হবে।
তবে মাথায় রাখতে হবে এই নিয়োগ ( Teacher Recruitment) কিন্তু ঝাড়খন্ডের একাধিক স্কুলের জন্যে করা হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications