JMI Admission 2024: জামিয়া মিলিয়া ইসলামিয়ায় অ্যাডমিশন নেবেন? কীভাবে আবেদন করবেন জানুন
JMI Admission 2024 : দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি জামিয়া মিলিয়া ইসলামিয়া (JAMIA)। আর সেখানেই আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে যদি পড়ার স্বপ্ন দেখেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তবে JAMIA-তে ভরতি হতে গেলে দিতে হবে প্রবেশিকা পরীক্ষা। আর তাতে পাশ হলেই ভরতির সুযোগ পাওয়া যাবে। জামিয়া মিলিয়ুার প্রবেশ পরীক্ষার জন্য আবেদন আগামী ৩০ মার্চ পর্যন্ত করা যেতে পারে।
তবে আগামী ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষার আয়োজন করা হতে পারে। বেশিরভাগ UG এবং PG প্রোগ্রামে ভর্তি হবে CUET, JEE এবং NATA জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় পিএইচডির জন্য অ্যাডমিশনের শিডিউল আলাদা করে বিজ্ঞপ্তি আকারে জারি করবে। এমনটাই জানা গিয়েছে।

JMI Admission 2024 : কীভাবে আবেদন
Jamia Millia Islamia (JAMIA) -তে ভরতির জন্য আবেদন অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে- jmicoe.in - ক্লিক করতে হবে। প্রার্থীরা একটি প্রোগ্রাম বা প্রোগ্রাম গ্রুপের জন্য শুধুমাত্র একবার ফর্ম পূরণ করতে পারেন। একটি প্রোগ্রামের জন্য একাধিকবার আবেদন করেন তাহলে সমস্ত আবেদন বাতিল হয়ে যাবে।
ফলে আবেদনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বার্তায় জানানো হয়েছে, JEE, NTA এবং CUET-এর মাধ্যমে যে কোর্সগুলির জন্য ভর্তি করা হবে সেগুলির জন্য অনলাইন আবেদনপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলি ফলাফল ঘোষণার ১০ দিন পর থেকে পাওয়া যাবে।
B.Tech, B.Tech in Architecture এবং BDS সহ অন্যান্য কিছু কোর্স বাদে, সমস্ত UG এবং PG কোর্সে ভর্তি হবে জামিয়া মিলিয়ার প্রবেশিকা পরীক্ষার উপর ভিত্তি করে হবে বলে জানানো হয়েছে।
JMI Admission 2024 : পরীক্ষা সংক্রান্ত তথ্য
Jamia Millia Islamia (JAMIA) -তে ভরতির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষায় বর্ননামূলক সেকসনে নুন্যতম ৩০ শতাংশ মার্কস আনা জরুরি। এর থেকে নীচে ফল আসলে ইন্টারভিউইয়ের জন্য যোগ্যতা অজর্ন হবে না। রয়েছে মাইনাস মার্কিং। প্রকাশিত খবর অনুযায়ী, প্রবেশিকা পরীক্ষায় ০.২৫ নম্বরের মাইনাস মার্কিং থাকবে।
JMI Admission 2024 : B.Tech এ ভর্তি JEE Main এর ফলাফল গুরুত্বপূর্ণ
JAMIA-এর তথ্য অনুসারে, B.Tech কোর্সে অ্যাডমিশন JEE Main - 2024 এর র্যাংকের উপর হবে। আর সেভাবেই B.Arch-এ ভর্তি হবে আর্কিটেকচার কাউন্সিলের NATA 2024-এর র্যাংকের উপর। একই ভাবে BDS কোর্সের অ্যাডমিশন NEET 2024 এর স্কোরের ভিত্তিতে হবে।












Click it and Unblock the Notifications