ভালো নয় পরিস্থিতি! ১৯ হাজার কর্মী ছাঁটাই তথ্যপ্রযুক্তি সংস্থা Accenture-তে
গোটা বিশ্বজুড়েই চলছে আর্থিক মন্দা! ইতিমধ্যে একাধিক সংস্থার উপর পড়েছে এর প্রভাব। যার ফল ভোগ করতে হচ্ছে কর্মীদের। ইতিমধ্যে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। আর এর মধ্যেই আরও এক খারাপ খবর। বিশ্বের অন্যতম বড় IT সংস্থা Accenture।
আর সেই সংস্থায় কর্মরত কর্মীদের জন্যে খারাপ খবর। আগামীদিনে লাভে বড়সড় ধাক্কা সংস্থা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, মন্দার পূর্বাভাসের মধ্যে রাজস্ব ঘাটতির আশঙ্কাও করছে Accenture।

১৯ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে।
আর এই অবস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বিশ্বের অন্যতম বড় এই তথ্যপ্রযুক্তি সংস্থায়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৯ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। বেড়ে গিয়েছে কর্পোরেট ব্যায়! এই অবস্থায় সংস্থা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে। একাধিক অফিস থেকেই এই কর্মী ছাঁটাই হবে বলে জানা গিয়েছে। কলকাতাতেই এই সংস্থার অফিস আছে। যেখানে বহু ছেলে-মেয়ে কাজ করে। তবে কলকাতার অফিস থেকে ছাঁটাই হবে কিনা স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

মন্দার একটা বড় প্রভাব সংস্থার উপর পড়বে
Accenture মনে করছে মন্দার একটা বড় প্রভাব সংস্থার উপর পড়বে। এই অবস্থায় বাজেটে কাটছাঁট করতে চাইছে সংস্থা। Accenture-এর তথ্য অনুযায়ী, আগামী দিনে বার্ষিক রাজস্ব বৃদ্ধি 8% থেকে 10% এর মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। যদিও আগে এই বৃদ্ধি ৮ শতাংশ থেকে ১১ শতাংশের মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল। শুধু তাই নয়, শেয়ার প্রতি ডলারে আয় সংস্থা ১০.৮৪ ডলার থেকে ১১.০৬ ডলারের মধ্যে থাকার কথা বলা হচ্ছে। যেখানে সংস্থার শেয়ার প্রতি ডলারে আয় অনেকটাই বেশি হবে বলে ধারনা করা হয়েছিল। আর এই অবস্থা সামলাতে ছাঁটাই ছাড়া অন্য কোন পথ খোলা নেই বলেই যাচ্ছে এই তথ্য প্রযুক্তি সংস্থা।

একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে
বছরের শুরু থেকেই একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। ইতিমধ্যে গুগল কিংবা জুমের মতো বড় সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এমনকি বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকের পেরেন্ট সংস্থা Meta কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে। এমনকি নতুন করে অ্যামাজন ফের একবার ছাঁটাই করবে বলে ঘোষণা করা হয়েছে। এমনকি মাইক্রোসফটের মতো সংস্থাও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। কার্যত এর প্রভাব ভারতেও পড়েছে। ভারতের একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে। এই অবস্থায় ভারত সহ গোটা বিশ্বেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে কর্মসংস্থান। এমন অবস্থা চললে গোটা বিশ্বেই বেকারত্ব বাড়বে বলেই আশঙ্কা।












Click it and Unblock the Notifications