Indian Army Agniveer Recruitment 2024: ক্লাস ১০ পাশ করলেই বাংলায় মহিলাদের জন্য বহু চাকরি, রইল বিজ্ঞপ্তি
Indian Army Agniveer Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীরদের নিয়োগ করতে চলেছে। মিলিটারি পুলিশে এই নিয়োগ হতে চলেছে। উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, কর্নাটক এবং বাংলা সহ একাধিক রাজ্যে এই নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ (Indian Army Agniveer Recruitment 2024) একেবারে সামনেই। কীভাবে আবেদন জানাবেন জেনে নিন এক ক্লিকে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

- Indian Army Agniveer Recruitment 2024: কীভাবে আবেদন
অগ্নিপথ প্রকল্পে এই নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ মহিলাদের জন্যই। আবেদ্দন করতে হলে ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে - www.joinindianarmy.nic.in/ ক্লিক করেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ২২ মার্চ। তবে অগ্নিবীর মিলিটারি পুলিশ রিক্রুটমেন্ট 2024 এর জন্য অনলাইন কমন এন্ট্রান্স টেস্ট (CEE) আগামী ২২ এপ্রিল নেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে।
- Indian Army Agniveer Recruitment 2024: দুটি ভাগে হবে নিয়োগ
অগ্নিবীর মিলিটারি পুলিশ রিক্রুটমেন্ট 2024 এর ভর্তি প্রক্রিয়া দুটি ভাগে করা হবে। ফেজ ১-এ অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। যা কিনা কম্পিউটার বেসড কমন এন্ট্রান্স টেস্ট (CEE) হবে। এরপর ফেজ ২ এর পরীক্ষা নেওয়া হবে। এতে বিশেষ র্যালির আয়োজন করা হয়েছে। যেখানে ফিজিক্যাল এবং মেডিক্যাল টেস্ট নেওয়া হবে।
- Indian Army Agniveer Recruitment 2024: বিজ্ঞপ্তি
অগ্নিবীর মিলিটারি পুলিশ নিয়োগের জন্য, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, কর্ণাটক রাজ্যগুলির জন্য বিজ্ঞপ্তি আলাদা ভাবে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখতে এই লিঙ্কে-Indian Army Agniveer Recruitment 2024 - ক্লিক করতে হবে। বাংলার বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হয়েছে এখানে।।
- Indian Army Agniveer Recruitment 2024: যোগ্যতা
মহিলারাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের ক্ষেত্রে মহিলাদের নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। হালকা মোটর গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভার হিসাবে নিয়োগে আগে অগ্রাধিকার দেওয়া হবে। নুন্যতম ১৭ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২১ বছর। বেশ কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। বিস্তারিত জেনেই আবেদন করুন।












Click it and Unblock the Notifications